সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আম্পায়ারিং নিয়ে আইসিসির দুয়ারে বিসিবি

news-image

 

স্পোর্টস ডেস্ক :কলম্বো টেস্টের দুই আম্পায়ার আলিম দার ও এস রবির আম্পায়ারিং নিয়ে অনেক কথা হচ্ছে। চার দিনে ১৮ বার আম্পায়ারের সিদ্ধান্তকে রিভিউ করেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

চড়া মূল্য দিতে হয়ে দুই দলকেই। বিশেষ করে চতুর্থ দিনে সাকিব আল হাসানের বলে নিশ্চিত আউট দেয় নি আলিম দার। রিভিউ না থাকায় আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারেনি বাংলাদেশ।

আম্পায়ারিং নিয়ে আইসিসির কাছে অভিযোগ জানাবে বিসিবি, এমনটাই জানালেন জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘আমরা সামগ্রিক খেলা পরিচালনার মান নিয়ে খুশি নই। খেলার ফল যাই হোক, কলম্বো টেস্ট শেষে আমরা আম্পায়ারিংয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে লিখিত প্রতিবাদ জানাবো। আম্পায়ার ও রিভিউ সিস্টেম নিয়ে আমাদের চিন্তা ও উপলব্দির কথা জানাবো। যেখানে এই ম্যাচে আমাদের অসন্তোষ ও প্রতিবাদের কথা উল্লেখ থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের রিভিউ অবেদন করার সুযোগ শেষ হবার পর দিলরুয়ান পেরেরার নিশ্চিত এলবির আবেদন এড়িয়ে গেছেন আম্পায়ার। আমরা রিভিউ করতেই পারিনি। তার আগেই রিভিউয়ের কোটা ফুরিয়ে গিয়েছিল।’

এ জাতীয় আরও খবর

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল