,

বাংলাদেশে ইন্টেলের ৪ ইঞ্চির পিসি

intellদেশের বাজারে মাত্র ৪ ইঞ্চি বর্গাকৃতির আল্ট্রা-স্মল ফর্ম ফ্যাক্টর পিসি আনার ঘোষণা দিল শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল। এটি হোম থিয়েটার পিসি, মিডিয়া সার্ভার বা 'পার্সোনাল ক্লাউড' স্টোরেজ হিসেবে কাজ করতে পারে। শনিবার রাজধানীর একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে নতুন এই পার্সোনাল কম্পিউটার বাজারে আনার কথা জানালেন ইন্টেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়া মনজুর। তিনি জানান, ইতিমধ্যেই বাংলাদেশের বাজারে নতুন এই নেঙ্ট ইউনিট অব পিসি (এনইউসি) বাজারে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এই পিসি ব্যবহারে একদিকে যেমন বিদ্যুৎ সাশ্রয় হবে অন্যদিকে জায়গাও কম লাগবে। পকেট কিংবা ছোট একটি ব্যাগেই এটি বহন করা যাবে।

বোর্ড ও কিট এই দুই আকারে এসেছে ইন্টেলের এই পিসি। বোর্ড মডেলটি প্রসেসরসহ ৪ ইঞ্চির বর্গাকার মাদারবোর্ড দিয়ে তৈরি করা হয়েছে, যা পছন্দমতো র‌্যাম, বাড়তি হার্ডড্রাইভ ব্যবহার করে নিজের মতো সাজানো যাবে। উভয় মডেলের বডির সঙ্গে ওয়াইফাই অ্যান্টেনা ব্যবহার করা হয়েছে।

দেশের বাজারে এগুলোর দাম এখনো ঘোষণা করা হয়নি, তবে আন্তর্জাতিক বাজারে সেলেরন মডেলটির দাম ৩০০ ডলার। এ ছাড়া কোর আই থ্রি ৪০০ থেকে ৫৫০ ডলার ও কোর আই ফাইভ মডেলটি ৬০০ থেকে ৮০০ ডলারে বিক্রি হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর