১ কোটি টাকা পাচ্ছে টাইগাররা

news-image

ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশের ক্রিকেটারদের ১ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে এমনটি জানায় বেশ কয়েকটি বেসরকারী টেলিভিশন চ্যানেল।

অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের পাশে নাম লিখিয়েছে বাংলাদেশ। চতুর্থ টিম হিসেবে শততম টেস্ট জিতে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে গেছে টাইগাররা। কলম্বোর পি সারা ওভালে ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে সাদা পোশাকে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে হারানোর গৌরব অর্জন করেছে মুশফিকুর রহিমের দল।

যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে কলম্বো টেস্ট। টাইগারদের এমন দুর্দান্ত পারফর্মে বোর্ড তাদের পুরস্কৃত করার ঘোষণা দেয়।

কলম্বোয় দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কাকে ৩১৯ রানে অলআউট করে দেয় মুশফিকের দল। প্রথম ইনিংসে লঙ্কানরা করেছিল ৩৩৮ রান। জবাবে, নিজেদের প্রথম ইনিংসে টাইগাররা তুলেছিল ৪৬৭ রান। জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ১৯১। ৬ উইকেট হারিয়ে ঐতিহাসিক এই জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে, দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-১ এ সমতা রেখে শেষ করে টাইগাররা।

২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার প্রায় ১৭ বছর পর এটি লঙ্কানদের বিপক্ষে তাদেরই মাটিতে প্রথম টেস্ট জয়। আর বাংলাদেশের নবম টেস্ট জয়।

এ জাতীয় আরও খবর

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার

মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার চেষ্টা, সরকার গঠনে বিরোধীরা