সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌম্য সরকারের নতুন রেকর্ড

news-image

প্রথম ইনিংসেই গড়েছিলেন বাংলাদেশের হয়ে নতুন রেকর্ড। এবার আরও একটি রেকর্ড গড়লেন সৌম্য সরকার। এক টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বাধিক ৫টি ক্যাচ নেয়ার কীর্তি গড়েছেন তিনি।

এর আগে এক টেস্টে বাংলাদেশের চারজন খেলোয়াড় -রাজিন সালেহ, মাহমুদউল্লাহ, শামসুর রহমান ও মুমিনুল হক ৪টি করে ক্যাচ নিয়েছিলেন। শনিবার কলম্বোয় সেঞ্চুরিয়ান করুনারত্নের ক্যাচ ধরে সতির্থদের রেকর্ড ভাঙেন তিনি।

তবে নিজের রেকর্ড সমৃদ্ধ করার আরও সুযোগ রয়েছে তার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের উইকেট পড়েছে ৮টি।

প্রথম ইনিংসে ৪টি ক্যাচ নিয়েছিলেন সৌম্য। এটাই এক ইনিংসে বাংলাদেশের কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ ক্যাচ নেয়ার রেকর্ড। এর আগে ৩টি করে ক্যাচ ধরেছিলেন –আল শাহরিয়ার রোকন, আমিনুল ইসলাম বুলবুল, রাজিন সালেহ ও মাহমুদউল্লাহ।

টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট ৭টি ক্যাচ নিয়েছেন সৌম্য। এর ৫টিই কলম্বোয় বাংলাদেশের শততম টেস্টে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৩টি ক্যাচ ধরে সবার উপরে আছেন মাহমুদউল্লাহ। তাকে ছাড়িয়ে যেতে পারি দিতে হবে বহুদূর।

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এক ম্যাচে সর্বোচ্চ ৮টি নেয়ার রেকর্ড আজিঙ্কা রাহানের। ২০১৫ সালে এই শ্রীলঙ্কার বিপক্ষে গলে অনন্য এই কীর্তি গড়েছিলেন ভারতীয় এই ফিল্ডার।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি