সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ মুহূর্তের গোলে চেলসির জয়

news-image

স্পোর্টস ডেস্ক :ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের দৌড়ে জিতেই চলছে চেলসি। লিগে সবশেষ স্টোক সিটির বিপক্ষে জয় পেয়ে ব্লুজরা। প্রতিপক্ষের মাঠে ২-১ ব্যবধানের জয় নিয়ে ফিরেছে দলটি।

স্টোক সিটির মাঠ ব্রিটানিয়া স্টেডিয়ামে ম্যাচের ১৩ মিনিটে চেলসিকে এগিয়ে দেন দলটির ব্রাজিলিয়ান তারকা উইলিয়ান। বাঁ-দিক থেকে উইলিয়ানের ফ্রি-কিকে স্টোক সিটির জালে বল জড়ায়। তবে বিশ্রামে যাওয়ার আগেই ম্যাচের ৩৮ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। জোনাথন ওয়াল্টার্সকে ডি-বক্সের মধ্যে গ্যারি কাহিল ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর সেই স্পটকিকে নিজেই স্কোরলাইন ১-১ করেন ওয়াল্টার্স।

বিশ্রাম থেকে ফিরে ব্যবধান গড়ার জন্য মরিয়া হয়ে উঠে চেলসি। দুর্দান্ত সব প্রচেষ্টার পর ম্যাচের নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে জয় নিশ্চিত হয় তাদের। ম্যাচের ৮৭ মিনিটে ডি-বক্সে জটলার মধ্যে থেকে লক্ষ্যভেদ করেন ইংল্যান্ড ডিফেন্ডার গ্যারি কাহিল। শেষপর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্লুজরা। চলতি মৌসুমে লিগে এটি তাদের ২২তম জয়।

স্টোকসিটির বিপক্ষে এ জয়ের ফলে ২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে চেলসি। ব্লুজদের চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে এক ম্যাচ কমে দ্বিতীয় স্থানে রয়েছে টটেনহাম। আর ২৯ ম্যাচে ৩৬ পয়েন্ট নবম স্থানে রয়েছে স্টোক সিটি।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি