,

নাসিরনগরে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

Brahmanbaria_Pic_Krishi_Mel_541699832বার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন নাসিরনগর উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জম আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, গোয়ালনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. কিরণ মিয়া ও উপজেলা মৎস্য কর্মকর্তা ছায়েদুর রহমান। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাসুদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেন। কৃষি ক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে স্বল্প খরচে ও পরিশ্রমে অধিক ফসল কিভাবে অর্জন করা যায় মেলার বিভিন্ন স্টলে এমন কিছু নমুনা তুলে ধরা হয়। এ মেলার ১০টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা বিভিন্ন কৃষি পণ্য নিয়ে অংশগ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে