সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দারুণভাবে ম্যাচে ফিরছে বাংলাদেশ : শ্রীলঙ্কা ১৯২/৬

news-image

উইকেটের পেছনে মুশফিকুর রহীম আর চলে না। এ অপবাদ ইদানিং খুব জোরে সোরেই আলোচিত হচ্ছে। তবে শনিবার কলম্বোয় ভিন্ন মুশফিককেই দেখা গেল। একের পর এক দারুণ সব ক্যাচ ধরে চলেছেন। সাকিবের বলে নিরোশান ডিকভেলাকে দুর্দান্ত এক ক্যাচ ধরে ফিরিয়েছেন মুশফিক।

সাকিবের বল প্যাডেল সুইপ করতে চেয়েছিলেন ডিকভেলা। করেছিলেনও। তবে ডান দিকে সরে গিয়ে দুর্দান্ত ক্যাচ লুফে নেন মুশফিক। ফলে শ্রীলঙ্কাকে চেপে ধরেছে বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ১৯২ রান। তবে এক প্রান্তে দারুণ ব্যাটিং করে যাচ্ছেন কারুনারাত্নে। ইতোমধ্যেই তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি। ১০৫ রানে ব্যাটিং করছেন তিনি। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন দিলুরুয়ান পেরেরা।

এর আগে সকালে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। শুরুতেই থারাঙ্গাকে ফিরিয়ে দিয়েছিলেন মিরাজ। তবে এরপর কুশাল মেন্ডিসকে নিয়ে কারুনারাত্নে গড়েন তোলেন ৮৬ রানের সেঞ্চুরি। ফলে উল্টো চাপে পরে যায় টাইগাররা।

তবে লাঞ্চের পরে বল হাতেই নিয়েই রুদ্রমূর্তি ধারন করেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ৫ ওভারের বোলিং স্পেলে তিনটি উইকেট তুলে নেন তিনি। মেন্ডিস, চান্দিমাল ও গুনারাত্নেকে ফিরিয়ে বাংলাদেশকে দারুণভাবে ম্যাচে ফিরিয়ে আনেন মোস্তাফিজ।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী