,

জলাবদ্ধতায় কসবা রেলস্টেশনে যাত্রীসেবা বন্ধ ঘোষণা

Rail Stationকয়েকদিনের টানা বর্ষণে পানি বন্দি হয়ে পড়েছে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশন। এ অবস্থায় ওই স্টেশনে যাত্রীসেবা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ।সোমবার সকাল সাড়ে ১০টায় এ ঘোষণা দেওয়া হয়। কসবা রেলস্টেশন মাস্টার আসাদ মিয়া বাংলানিউজকে বলেন, টানা বষর্ণের কারণে স্টেশনের প্লাটফর্ম, মাস্টার রুম, টিকিট কাউন্টার, যাত্রী বিশ্রামাগার ও টয়লেট জলাবদ্ধ হয়ে পড়েছে। এ অবস্থায়  সকাল থেকে পানির উপরে চেয়ার পেতে আমরা দায়িত্ব পালন করার চেষ্টা করছিলাম। এভাবে দায়িত্বপালন প্রায় অসম্ভব হয়ে পড়ায় সকাল সাড়ে ১০টার দিকে স্টেশনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। 

এছাড়া স্টেশনের সহকারী বুকিং ক্লার্ক জসীম উদ্দিন জানান, জলাবদ্ধতার পাশাপাশি পানিতে রেলের টিকিটসহ মূল্যবান কিছু কাগজপত্র নষ্ট হয়েছে। এ কারণে রেল যাত্রীসেবা কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন