সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০০ ছাড়াল বাংলাদেশের লিড

news-image

স্পোর্টস ডেস্ক : একটু আগেই সেঞ্চুরি করেছেন। মেরেছেন ১০টি বাউন্ডারি। হাওয়ায় ভাসিয়ে সীমানাছাড়া করেননি একবারও। কিন্তু চা বিরতির আগে আগে সান্দকানের ঝুলিয়ে দেওয়া বলটি দেখেই হয়ত লোভ সামলাতে পারলেন না সাকিব। মারলেন উড়িয়ে। মিড অনে দারুণ ক্যাচ নিলেন দিনেশ চান্দিমাল। সাকিবের দুর্দান্ত ইনিংসটি থেমে গেল ১১৬ রানে। ইনিংসটি খেলতে ১৫৯ বলের মুখোমুখি হয়েছেন সাকিব। তার বিদায়ের পর তরুণ মোসাদ্দেকের সঙ্গী হয়েছেন আরেক তরুণ মেহেদী হাসান মিরাজ।

তৃতীয় দিন সকাল থেকেই শততম টেস্টে চালকের আসনে বসে বাংলাদেশ। সাকিব-মুশফিকের ৯২ রানের জুটির পর সপ্তম উইকেটে ১৩১ রানের জুটি গড়েন সাকিব-মোসাদ্দেক। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেকটা স্রোতের বিপরীতেই উইকেট পেয়ে গেল শ্রীলঙ্কা।

অভিষেক টেস্ট খেলতে নেমেই হাফ সেঞ্চুরি করেন মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি এখন ৬১ রানে ব্যাট করছেন। আর মেহেদী মিরাজ ১৯ রানে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭ উইকেটে ৪৪৮ সংগ্রহ করেছে টাইগাররা। লিড হয়েছে ১১১ রানের। এখন দেখা যাক দুই নবীন মিলে দলকে কতদূর নিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা