সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের দুর্দান্ত সেঞ্চুরি করে বিদায় নিলেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : শততম টেস্টে শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। দিলরুয়ান পেরেরাকে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন সাকিব।

১৪৩ বল খেলে তিনি শতরান পূর্ণ করেন। এটি তার ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি।সাকিবের শতরানের ইনিংসটি ৯টি চারের মারে সাজানো।

সেঞ্চুরি করে কিছুটা মারমুখি হয়ে উঠছিলেন।তারই পরিপ্রেক্ষিতে সানাকার বলে চান্দিমালের হাতে ক্যাচে পরিণত হয়ে ফিরে যান সাকিব।১৫৯ বলে ১০ চারে ১১৬ রান করেন তিনি।

এদিকে অভিষেক টেস্ট খেলতে নামা মোসাদ্দেকও তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ৪২১/৭ রান করেছে। মোসাদ্দেক ৫৩ ও মেহেদী শূন্য রানে অপরাজিত আছেন ।

বাংলাদেশ ইতোমধ্যে ৮৩ রানের লিড নিয়েছে।

বৃহস্পতিবার দ্বিতীয় দিনে দলের বিপর্যয়ে মাঠে নেমেছিলেন সাকিব। শুরু থেকেই শ্রীলংকার বোলারদের ওপর চড়াও হয়ে খেলেন সাকিব। অনেকটা ওয়ানডে স্টাইলে ব্যাট করেন সাকিব আল হাসান। জীবনও পেয়েছেন তিনি।

তবে শুক্রবার তৃতীয় দিনে অনেকটা দেখেশুনে খেলতে থাকনে সাকিব। মুশফিকের সঙ্গে ৯২ রানের মূল্যবান জুটি গড়ে বিপর্যয় সামাল দেন তিনি। এরপর মুশফিক আউট হলে দায়িত্ব নিয়ে ব্যাট করতে থাকেন সাকিব। তার ব্যাটে ভর করে লিড পায় বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী