সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ায় যুদ্ধ বন্ধের ডাক দিলেন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : বারুদের গন্ধ, রক্ত স্রোত, সজন হারানোর শোক আর প্রতি মুহূর্তের মৃত্যু ভয়। গত ৬ বছর ধরে এসব কিছুই সিরিয়া সহ্য করে চলেছে। উদ্বাস্তু জীবনে হাহাকারই শুধু সম্বল হয়ে দাঁড়িয়েছে। শিশুরা হারিয়ে বসেছে তাদের শৈশব। ‌

ফুটবল জাদুকর লিওনেল মেসি এসবের প্রত্যক্ষদর্শী না হলেও, এসব খবর তার কানে পৌঁছায়। বিপর্যস্ত জীবনের টুকরো টুকরো ছবি চোখে পড়ে টেলিভিশনে, সংবাদপত্রের পাতায়। এসব দেখতে দেখতে তার মন ক্লান্ত। তাই তো লিওনেল মেসি ডাক দিলেন সিরিয়ার যুদ্ধ বন্ধের।

লিওনেল মেসি ইউনিসেফের দূত হিসেবেও কাজ করেন। যুদ্ধ বন্ধের দাবিতে বলেছেন, ‘‌যুদ্ধ!‌ যুদ্ধের দিনগুলো ভয়ঙ্কর। সিরিয়ার শিশুরা গত ছয় বছর ধরে এই যুদ্ধের শিকার। ছোট ছোট ছেলেমেয়েগুলোর জীবন বিধ্বস্ত। আমি শুধু ইউনিসেফের দূত নই। একজন বাবাও। এসব দেখে সত্যিই মন ভেঙে গেছে। তাই সবাইকে বলছি, ইউনিসেফের দাবির সঙ্গে গলা মেলালেন। জোর গলায় বলুন, যুদ্ধ বন্ধ হোক। ’‌

যারা যুদ্ধ চায়, তাদের মন হয়ত এই দাবিতে গলবে না। কিন্তু যারা প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হচ্ছেন, তারা মনে মনে অবশ্যই শক্তি পাবেন মেসির এই কথায়। ‌

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি