সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্মিথ-ম্যাক্সওয়েলের ব্যাটে ভালো অবস্থানে অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : দুই বছরেরও বেশি সময় পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে জায়গা পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। দারুণ ব্যাটিং করে প্রত্যাবর্তনটা স্মরণীয়ও করে রেখেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম দিনেই ৮২ রানের লড়াকু ইনিংস খেলে অপরাজিত আছেন ম্যাক্সওয়েল। জ্বলে উঠেছেন দারুণ ফর্মে থাকা স্টিভেন স্মিথও। ভারত সফরে এসে পূর্ণ করেছেন দ্বিতীয় শতক। ম্যাক্সওয়েল-স্মিথের ব্যাটে ভর করে অস্ট্রেলিয়াও প্রথম দিনে তৈরি করেছে শক্ত অবস্থান। দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোর : ২৯৯/৪।

টস জিতে ব্যাটিংয়ে নেমে স্বভাবসুলভ ঝড়ো ভঙ্গিতেই শুরু করেছিলেন ডেভিড ওয়ার্নার। করেছিলেন ২৬ বলে ১৯ রান। কিন্তু দশম ওভারে রবীন্দ্র জাদেজার শিকার হয়ে সাজঘরে ফিরতে হয়েছে অস্ট্রেলিয়ান এই ওপেনারকে। অর্ধশতকের কাছাকছি গিয়েও হতাশ হতে হয়েছে আরেক ওপেনার ম্যাট রেনশকে। তিনি আউট হয়েছেন ৪৪ রান করে।

খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি শন মার্শ ও পিটার হ্যান্ডসকম্ব। সাজঘরে ফিরেছেন ২ ও ১৯ রান করে। ৪৩ ওভারের মধ্যে ১৪০ রান সংগ্রহ করতেই চারটি উইকেট হারিয়ে কিছুটা চাপের মুখেই পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। তবে এরপর ভারতীয় বোলারদের আর কোনো সুযোগ দেননি অধিনায়ক স্মিথ ও ম্যাক্সওয়েল। পঞ্চম উইকেটে ১৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের বাকিটা সময় জাদেজা-অশ্বিনদের হতাশায় ডুবিয়েছেন এই দুই অজি ব্যাটসম্যান।

১১৭ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন স্মিথ। দারুণ এই শতক দিয়ে টেস্টে একটি মাইলফলকও স্পর্শ করেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। পূর্ণ করেছেন ৫০০০ রান। ম্যাক্সওয়েলও চলে গেছেন শতকের দ্বারপ্রান্তে। অপরাজিত আছেন ৮২ রান করে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি