সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দারুণ শুরুর পর তামিমের বিদায় : বাংলাদেশ ১২২/১

news-image

স্পোর্টস ডেস্ক : নিজেদের শততম টেস্টে শুরুতেই দারুণ বোলিংয়ের পর এবার ব্যাটেও ভালো করছিলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। তবে দলীয় ৯৫ রানের মাথায় এলবিডব্লিউয়ের শিকার হন তামিম ইকবাল। রিপোর্ট লেখা পর্যন্ত সৌম্য সরকার ৫৭ ও ইমরুল ১০ রানে ব্যাট করছেন। বাংলাদেশের সংগ্রহ ১২২/১ রান।

এর আগে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো ব্যাটে নামে শ্রীলঙ্কা। আগের দিনের ২৩৮ রানের স্কোর শেষ তিন ব্যাটসম্যান মিলে নিয়ে যান ৩৩৮ রানে। দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান দিনেস চান্দিমাল ব্যক্তিগত ১৩৮ রান করেন।

এর আগে গতকাল বুধবার ম্যাচের প্রথম দিনে সাত উইকেটে ২৩৮ রান করে শ্রীলঙ্কা। এখানেই বাংলাদেশের বোলারদের দাপটের প্রাথমিক চিত্রটা স্পষ্ট। আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ না হলে হয়তো বাংলাদেশের হাসিমুখ আরো চওড়া হতে পারতো।

প্রথম দিনটা শুরু হয়েছিল মুস্তাফিজুর রহমানের দুরন্ত বোলিং দিয়ে। গোটা দিনে ১৫ ওভারে পাঁচ মেডেনসহ ৩২ রান দিয়ে দুই উইকেট নেয়া এ পেসারই ধরিয়ে দিয়েছিলেন দিনের সুরটা। দিনভর ভুগিয়েছেন লঙ্কান ব্যাটসম্যানদের। কাঁধের ইনজুরি কাটিয়ে গতকাল পি সারা ওভালেই চেনা ছন্দের মুস্তাফিজকে দেখা গেছে। নিখুঁত লাইন-লেন্থ, অফ স্ট্যাম্পের বাইরে ভীতি জাগানিয়া বোলিং করে গেছেন এ তরুণ।

শুধু মুস্তাফিজ নন গোটা দিন বাংলাদেশের অন্য বোলাররা কঠিন সময় উপহার দেন স্বাগতিক ব্যাটসম্যানদের। নিয়ন্ত্রিত বোলিং করেন প্রায় সবাই। ওভার প্রতি তিনের কম রান দিয়েছেন মুস্তাফিজ, তাইজুল ইসলাম, সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেন। তিনের বেশি রান দিলেও মেহেদী হাসান মিরাজ, শুভাশীষ রায় বেশ কার্যকর ছিলেন। মিরাজ ৫৮ রানে নেন দুই উইকেট।

পি সারা ওভালে ২০০৫ সালেও ৪৮ রানে শ্রীলঙ্কার চার উইকেট তুলে নেয় বাংলাদেশ। পরে মাহেলা জয়াবর্ধনে ও থিলান সামারাবীরার জোড়া সেঞ্চুরিতে ৪৫৭ রান করেছিল শ্রীলঙ্কা। সেবার ম্যাচটা ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। তবে দলের অভিজ্ঞ ব্যাটসম্যান দিনেস চান্দিমালের দৃঢ়তায় শেষ পর্যন্ত ৩৩৮ রানের সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা। মেহেদী হাসান মিরাজের বলে মোসাদ্দেকের হাতে ক্যাচ দেয়ার আগে দলীয় স্কোর নিয়ে যান ৩০৫ রানে। তার ব্যক্তিগত ১৩৮ রান।

এর আগে গতকাল বুধবার ম্যাচের প্রথম দিনে সাত উইকেটে ২৩৮ রান করে শ্রীলঙ্কা। এখানেই বাংলাদেশের বোলারদের দাপটের প্রাথমিক চিত্রটা স্পষ্ট। আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ না হলে হয়তো বাংলাদেশের হাসিমুখ আরো চওড়া হতে পারতো।

প্রথম দিনটা শুরু হয়েছিল মুস্তাফিজুর রহমানের দুরন্ত বোলিং দিয়ে। গোটা দিনে ১৫ ওভারে পাঁচ মেডেনসহ ৩২ রান দিয়ে দুই উইকেট নেয়া এ পেসারই ধরিয়ে দিয়েছিলেন দিনের সুরটা। দিনভর ভুগিয়েছেন লঙ্কান ব্যাটসম্যানদের। কাঁধের ইনজুরি কাটিয়ে গতকাল পি সারা ওভালেই চেনা ছন্দের মুস্তাফিজকে দেখা গেছে। নিখুঁত লাইন-লেন্থ, অফ স্ট্যাম্পের বাইরে ভীতি জাগানিয়া বোলিং করে গেছেন এ তরুণ।

শুধু মুস্তাফিজ নন গোটা দিন বাংলাদেশের অন্য বোলাররা কঠিন সময় উপহার দেন স্বাগতিক ব্যাটসম্যানদের। নিয়ন্ত্রিত বোলিং করেন প্রায় সবাই। ওভার প্রতি তিনের কম রান দিয়েছেন মুস্তাফিজ, তাইজুল ইসলাম, সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেন। তিনের বেশি রান দিলেও মেহেদী হাসান মিরাজ, শুভাশীষ রায় বেশ কার্যকর ছিলেন। মিরাজ ৫৮ রানে নেন দুই উইকেট।

পি সারা ওভালে ২০০৫ সালেও ৪৮ রানে শ্রীলঙ্কার চার উইকেট তুলে নেয় বাংলাদেশ। পরে মাহেলা জয়াবর্ধনে ও থিলান সামারাবীরার জোড়া সেঞ্চুরিতে ৪৫৭ রান করেছিল শ্রীলঙ্কা। সেবার ম্যাচটা ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি