আমি হতাশ : মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : ছয় বছর ধরে চলছে। কখন যে এর শেষ হয়; তা কি কেউ জানে? সিরিয়ায় নিরন্তর ধ্বংসলীলা অব্যাহত। আর সেই ধ্বংসের মুখ হিসেবে বারবার উঠে আসছে বিধ্বস্ত শিশুর ছবি। এর মাধ্যমে প্রমাণিত হলো- যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সবচেয়ে বড় বিপদের মুখে শিশু।

কোনো শিশু শেষ হয়ে যাচ্ছে চিরতরে, কারও স্থায়ী শারীরিক ক্ষতি হয়ে যাচ্ছে। যাদের ক্ষেত্রে ক্ষতি শারীরিক নয়, এক দুঃসহ পরিস্থিতি মানসিকভাবে তাদের শেষ করে দিচ্ছে।

একজন বাবা হিসেবে যুদ্ধবিধ্বস্ত ওই শিশুদের জন্য মন কাঁদে লিওনেল মেসির। তাই যুদ্ধ বন্ধের দাবিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার ও ইউনিসেফের অ্যাম্বাসেডর। পাশাপাশি সিরিয়ায় বারবার শিশুরা সহিংসতার শিকার হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।

‘যুদ্ধের সময়টা অনেক বেশি হয়ে যাচ্ছে। সিরিয়ার শিশুরা সহিংসতার শিকার হচ্ছে। এই নিষ্ঠুরতা চলছে ৬ বছর ধরে। এমনিতেই যুদ্ধ শিশুদের জিম্মি করে রাখে। একজন বাবা এবং ইউনিসেফের অ্যাম্বাসেডর হিসেবে সিরিয়ার এই ঘটনায় আমি হতাশ। যুদ্ধ বন্ধের দাবিতে ইউনিসেফের সঙ্গে আপনারাও আওয়াজ তুলুন।’

এ জাতীয় আরও খবর

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার

মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার চেষ্টা, সরকার গঠনে বিরোধীরা