রাসেলের পর ছিটকে গেলেন কলকাতার আরেক তারকা

news-image

স্পোর্টস ডেস্ক :বৃহস্পতিবার থেকেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে নিউজিল্যান্ড। তবে ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট শুরুর আগে বড় ধাক্কা। পেসার ট্রেন্ট বোল্টই এবার ছিটকে গেলেন চোটের কারণে। প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫ ওভার বল করেছিলেন। তারপরেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে বেরিয়ে যান।

তার পরিবর্ত হিসেবে আপাতত ডেকে নেওয়া হয়েছে টিম সাউদিকে। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পেলেও ট্রেন্ট বোল্টের চোটে অশনি সংকেত দেখছেন কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। এমনিতেই আসন্ন আইপিএলে আন্দ্রে রাসেলকে পাবে না নাইট রাইডার্স। তারপরে তাদের অন্যতম এই তারকা পেসারের চোটে চিন্তায় কেকেআর কর্তৃপক্ষ। আইপিএল শুরু হতে আর হাতে বাকি ২০ দিনও নেই। এই পরিস্থিতিতে বোল্টকে না পেলে প্রধান বোলিং অস্রকেই হারাবে কলকাতা।

ইডেনের পিচ এমনিতেই এবার অন্যান্য বারের মত শুধুমাত্র স্পিন সহায়ক নেই। পেস বোলারদের জন্যও যে ভালমত রসদ রয়েছে। ধোনি যে কারণে দৃশ্যতই বাক্রুদ্ধ হয়েছিলেন ঝাড়খণ্ডের জার্সিতে খেলতে এসে। তাই এমন পরিস্থিতিতে কেকেআরের অন্যতম ট্রাম্প-কার্ড হওয়ার ক্ষমতা রয়েছে বোল্টের। এমনটাই নাইট শিবিরের খবর। তবে তার আগেই এই বিপত্তিতে কপালে ভাঁজ পড়েছে কেকেআরের।

টিম সাউদি পরে সাংবাদিক সম্মেলনে বলেন, পাঁচটি একদিনের ম্যাচ খেলার পর ডুনেডিন টেস্টে ওকে নামানো হয়েছিল। প্রচণ্ড চাপ পড়ে গিয়েছিল ট্রেন্টের উপর। ওর এই চোট পাওয়াতেই তা প্রমাণিত।

এ জাতীয় আরও খবর

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার

মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার চেষ্টা, সরকার গঠনে বিরোধীরা