সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরাজের পর শুভাশিষের শিকার গুনারত্নে; শ্রীলঙ্কা ৭০/৪

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিরুদ্ধে নিজেদের শততম টেস্টে দুরন্ত সূচনা করেছে বাংলাদেশ।৩৫ রানের মধ্যে মুস্তাফিজ ও মিরাজ লংকানদের ৩ উইকেট তুলে নেন।

দলীয় ১৩ রানে প্রথম আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। করুনারত্নেকে ব্যক্তিগত ৫ রানে মিরাজের ক্যাচে পরিণত করেন তিনি।

এরপরে ২৪ রানে মেহেদি হাসান মিরাজের প্রথম শিকার হন কুশাল মেন্ডিজ। ব্যক্তিগত ৫ রানে স্ট্যাম্পিং হন তিনি।

দলীয় ৩৫ রানে মিরাজ আবারও আঘাত হানেন লংকান শিবিরে। এবারে উপল থারাঙ্গাকে ১১ রানে সৌম্যের ক্যাচে ফিরিয়ে দেন।

মধ্যাহ্ন বিরতির আগে বোলিং পরিবর্তনের সিদ্ধান্ত নেন দলের স্কিপার মুশফিকুর রহিম। আর এতেই কাজ দেয়।

প্রথম সেশন শেষ হওয়ার আগে দলীয় ৭০ রানে গুনারত্নেকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন শুভাশিষ। এরআগে তিনি করেন ১৩ রান।

এরপরেই শুুরু হয় মধ্যাহ্ন বিরতি।

প্রথম ৩ ওভারে কোনো রান করতে পারেনি শ্রীলংকান ব্যাটসম্যানরা।

২৭.৪ ওভার শেষে ৪ উইকেটে দলীয় রান ৭০। দিনেশ চান্ডিমাল ২৭ রানে ব্যাট করছেন।

এরআগে বুধবার কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলংকার অধিনায়ক রঙ্গনা হেরাথ।

বাংলাদেশ দলে ৪টি পরিবর্তন আনা হয়েছে। অন্যদিকে শ্রীলংকা দলে একটি পরিবর্তন আনা হয়েছে।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শুভাশিষ রায়।

শ্রীলঙ্কা একাদশ:
করুনারত্নে, থারাঙ্গা, মেন্ডিস, চান্দিমাল, দিকওয়েলা, গুনারত্নে, পেরেরা, হেরাথ, সুরঙ্গ লাকমাল, ধনঞ্জয় ডি সিলভা, সান্দাকান।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি