মিরাজের জোড়া আঘাত : ৩৫/৩

news-image

কাটার মাস্টার মুস্তাফিজের পর লঙ্কান দুর্গে জোড়া আঘাত হানলেন তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণি-বলে বিভ্রান্ত হয়ে স্টাম্পিংয়ের শিকার হলেন প্রথম টেস্টের ১৯৪ রান করা কুশল মেন্ডিস। পরের ওভারে এসে আবারও শিকার ধরলেন তিনি। এবার সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ওপেনার উপল থারাঙ্গা (১১)। ২৪ রানে দ্বিতীয় এবং ৩৫ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে শ্রীলঙ্কার। এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৩৫ রান।

এর আগে অবশ্য একবার রিভিউ নিয়ে বেঁচে যান থারাঙ্গা।  মুস্তাফিজের বলটি চলে যাচ্ছিলো লেগ স্টাম্পের বাইরে দিয়ে। স্টাম্পের চেয়ে উঁচুও ছিল বল।  মুস্তাফিজের আবেদনে আঙুল তুলে দিতে দেরি করেননি আম্পায়ার এস রবি। রিভিউ নিয়ে সফল হন তিনি।

পি সারা ওভালে বাংলাদেশের শততম টেস্টে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। ইনিংসের শুরু থেকেই বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে তারা। মুস্তাফিজ এবং শুভাশিসের করা প্রথম তিন ওভারে তারা কোনো রানই নিতে পারেনি।  দলীয় ১৩ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের বলে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান দিমুথ করুণারত্নে। আউট হওয়ার আগে তিনি ৩২ বলে ৭ রান করেন।

এ জাতীয় আরও খবর

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার

মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার চেষ্টা, সরকার গঠনে বিরোধীরা