বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোহলির সঙ্গে তুলনা চান না বাবর

news-image

 

স্পোর্টস ডেস্ক :ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাবর আজমের তিন ম্যাচের রানের পরিসংখ্যান। একদিনের আন্তর্জাতিক ম্যাচে অষ্টম খেলোয়াড় হিসেবে টানা তিন ওয়ানডেতে সেঞ্চুরি করলেন তিনি। আবুধাবিতে তিনটি ওয়ানডেতে তার মোট ৩৬০ রান, যা তিন ম্যাচ সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড।

বাবরের হ্যাটট্রিক সেঞ্চুরির সুবাদে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। এরপরই আলোচনায় আসেন বাবর। পাকিস্তানের কোচ মিকি আর্থার যেমন বাবর আজমেই বিরাট কোহলির ছায়া দেখতে পান। বাবরকে পাকিস্তানের ‘তরুণ বিরাট কোহলি’ হিসেবে আখ্যা দিয়েছিলেন এই কোচ।

বাবর আজমের প্রশংসায় মিকি আর্থার বলেছিলেন, ‘পাকিস্তানের তরুণ প্রতিভা বাবর। অসাধারণ খেলোয়াড় সে। আমি বলতে চাই, সে রিবাট কোহলির মতোই এগিয়ে যাচ্ছে। এটা হয়তো বেশিই প্রশংসা হয়ে যাচ্ছে। তবে সে এটার (প্রশংসা) যোগ্য।’

চলতি মাসের শুরুতে মিকি আর্থারের সুর ধরে উমর আকমল বলেন, ‘কোহলির সঙ্গে বাবরের তুলনা করেন; তৃতীয় ব্যক্তি কেন? বাবর দুর্দান্ত ফর্মে আছে। সুতরাং কোহলির সঙ্গে তাকে তুলনা করাই মানায়, আমাকে নয়।’

তবে এখনই কোহলির সঙ্গে নিজের তুলনা চান না বাবর। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাকিস্তানি ব্যাটসম্যান বলেন, ‘আমি এবং কোহলি আলাদা। আমার লক্ষ্য পাকিস্তানকে ভালো অবস্থানে নিয়ে যাওয়া। সেভাবেই এগিয়ে যেতে চাই।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ