সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান দলে ফিরছেন সালমান বাট?

news-image

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় সাত বছরের নির্বাসিত জীবনের অবসান হতে যাচ্ছে সালমান বাটের? পাকিস্তান ক্রিকেট বোর্ড সবুজ সংকেত দিয়ে রেখেছে। নির্বাচকেরা চাইলে সাবেক এই অধিনায়ককে দলে নিতে পারেন। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্মও করেছেন। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আবার পাকিস্তান দলে ফিরতে পারেন এই বাঁহাতি ওপেনার।

২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছিল বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পরে সত্য বলে প্রমাণিত হয়। ফাস্ট বোলার আমির শাস্তির মেয়াদ শেষ করে আগেই ক্রিকেটে ফিরেছেন। পাকিস্তান দলেও জায়গা করে নিয়েছেন তিনি। তবে এখনো জাতীয় দলে ফেরার অপেক্ষায় আছেন সাবেক অধিনায়ক বাট ও ফাস্ট বোলার আসিফ।

বাটের আবার জাতীয় দলে ফেরার অপেক্ষা এবার ফুরাতে পারে বলেই সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন পিসিবির ঘনিষ্ঠ এক সূত্র, ‘পিসিবি সবুজ সংকেত দিয়ে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রাথমিক দল নিয়ে কোচ মিকি আর্থারের সঙ্গে প্রধান নির্বাচক ইনজামাম-উল হকের আলোচনায় বাটের নামটি খুব করে এসেছে।’

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য অনুশীলন ক্যাম্পে বাটের ডাক পাওয়া প্রায় নিশ্চিত বলেই দাবি সেই সূত্রের। সূত্র: পিটিআই।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি