বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাল আদালতে নেওয়া হবে সানিকে

news-image

আদালত প্রতিবেদক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় ক্রিকেটার আরাফাত সানির জামিন শুনানি আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার সানির আইনজীবী এম জুয়েল আহমেদ এই প্রতিবেদককে বিষয়টি জানিয়েছেন।

এম জুয়েল আহমেদ জানান, আগামীকাল বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে সানির জামিন শুনানি রয়েছে। তাঁকে আদালতে হাজির করা হবে।

আইনজীবী আরো জানান, ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে সানি নারী নির্যাতনের মামলায় এক মাসের জামিন পেয়েছেন। কাল সানি জামিন পেলে তাঁর মুক্তিতে বাধা থাকবে না।

ক্রিকেটার সানি বর্তমানে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় কারাগারে বন্দি রয়েছেন। গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল তাঁর জামিন নাকচ করে দেন। এর পর সানির আইনজীবী ফের একই আদালতে জামিনের আবেদন করেন। আদালত এ বিষয়ে শুনানির জন্য ১৫ মার্চ দিন নির্ধারণ করেন।

গত ২২ জানুয়ারি সকালে ঢাকার আমিনবাজার এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। এ মামলায় একদিনের রিমান্ড ভোগ করেছেন সানি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ