সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরছেন না মাহমুদউল্লাহ

news-image

স্পোর্টস ডেস্ক : শততম টেস্টের দল থেকে বাদ পড়লেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ। একান্ত আলাপনে এমনটি জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘বিশ্রামের জন্য তাঁকে (মাহমুদউল্লাহ) দেশে ফিরিয়ে আনার কথা বিবেচনা করা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে রেখে দেওয়া হয়েছে তাকে।’

এর আগে জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন, দ্বিতীয় টেস্টের আগে দেশে ফেরানো হবে মাহমুদউল্লাহ রিয়াদকে। এমনকি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলবেন না এই অভিজ্ঞ ব্যাটসম্যান। তবে শেষমেশ সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।

প্রথম টেস্টের পরই কোচ হাথুরুসিংহে ঘোষণা দিয়েছিলেন, দ্বিতীয় টেস্টের দলে পরিবর্তন আসবে। তবে পরিবর্তনটা যে কন্ডিশন ও পরিস্থিতির কারণে হবে, সেটাও বলেছিলেন কোচ। এর পর থেকেই আলোচনা শুরু হয়েছিল, কে বাদ পড়ছেন শততম টেস্টের দল থেকে? সন্দেহের তীরটা ছিল মুমিনুল হক ও মাহমুদউল্লাহ রিয়াদের ওপর। কারণ, টেস্টে সম্প্রতি খুবই বাজে খেলছেন এ দুই ব্যাটসম্যান। এদিকে বিসিএলে দারুণ খেলে দলে জায়গা করে নিয়েছেন ইমরুল কায়েস। শেষ পর্যন্ত শততম টেস্টের দল থেকে মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন নির্বাচকরা।

এর আগে সর্বশেষ ২০১৫ সালে ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে বাদ পড়েন মাহমুদউল্লাহ। এরপর টানা আটটি টেস্ট খেলে বাদ পড়লেন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।

এ জাতীয় আরও খবর

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী