বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের নতুন কোচ দ্রাবিড়?

news-image

ভারতের ভবিষ্যৎ কোচ যে তিনি, তা মোটামুটি নিশ্চিত। রাহুল দ্রাবিড় নিজেকে ধীরে ধীরে তৈরিও করে নিচ্ছেন বয়সভিত্তিক দলের কোচ হিসেবে কাজ করে। যেখানে তাঁর কোচিং এরই মধ্যে আলোচনায়। এখন দায়িত্ব পালন করছেন ভারত এ দলের হয়ে।

শোনা যাচ্ছে, দ্রাবিড় ভারত জাতীয় দলের কোচ হতে পারেন শিগগিরই। অনিল কুম্বলেকে দল পরিচালক পদে উন্নীত করে কোচের দায়িত্বে আসতে পারেন দ্রাবিড়। ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস দিয়েছে এই খবর। চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শেষেই আসতে পারে এই রদবদল।
গত বছর জুনে কুম্বলে ভারতের কোচ হিসেবে নিয়োগ পান। এ সময় ভারত পেয়েছে একের পর এক সাফল্য। ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে ভারত সিরিজ জিতেছে একটিও টেস্ট না হেরে। ভারত টেস্ট র‌্যাঙ্কিংয়ের ১ নম্বরেও আছে এখন।
কুম্বলের পদোন্নতিই দিতে নাকি এই পরিকল্পনা। কুম্বলে নতুন দায়িত্বে বিসিসিআইয়ের সব কটি দলের দেখভাল করবেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আদালত কর্তৃক দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কমিটি (সিওএ) আরও একটি বড় পরিবর্তন আনতে চলেছে বলে খবরে বলা হয়েছে। শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ ও সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে গঠিত পরামর্শক কমিটি বাতিল হতে পারে। এর বদলে এই তিনজনের একজন জাতীয় দলে ক্রিকেট অপারেশনস ম্যানেজার হিসেবে দায়িত্ব পেতে পারেন।
বিসিসিআইয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা অবশ্য এই খবর অস্বীকার করেছেন। সিওএর সদস্য ডায়ানা এডুলজি দাবি করেছেন, এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
যদিও ইন্ডিয়ান এক্সপ্রেসকে বোর্ডের সেই সূত্র বলেছে, ভাবনাটি এখনো সে রকম জোরদার না হলেও গুরুত্বের সঙ্গে বিষয়টি ভাবা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ