সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চোটের কবলে নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক : পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে রূপকথার নায়ক নেইমার। অনন্য নৈপুণ্যে দলকে এনে দিয়েছেন অসাধারণ এক জয়। অসম্ভব এক লক্ষ্যকে সম্ভব করার খেলা যাঁর পায়ে, সেই নেইমারকে ছাড়াই আজ রোববার দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে মাঠে নামতে হচ্ছে বার্সেলানাকে।

ঊরুর পেশিতে চোট থাকার কারণেই দেপোর্তিভোর বিপক্ষে খেলতে পারছেন না তিনি। বাংলাদেশ সময় আজ রাত সোয়া নয়টায় শুরু হবে ম্যাচটি।

গত বুধবার চ্যাম্পিয়নস লিগের ইতিহাস গড়া ম্যাচে বার্সেলানা শেষ সাত মিনিটে পিএসিজর ওপর ঝড় বইয়ে দিয়েছিল নেইমারকে দিয়েই। ম্যাচ–নির্ধারণী তিন গোলের দুটিই এসেছিল ব্রাজিলীয় তারকার পা থেকে। শেষ গোলটিও সার্জি রবার্তো করেন নেইমারের সহায়তাতেই। দেপোর্তিভোর বিপক্ষ দলের এই গুরুত্বপূর্ণ তারকাকে দারুণ মিসই করবে বার্সেলানা। গতকাল শনিবার অনুশীলন করেননি তিনি। নেইমারেরর সঙ্গে আজ এই ম্যাচে নেই রাফিনহাও। পেটের সমস্যায় ভুগছেন নেইমারের স্বদেশি এই মিডফিল্ডার। -রয়টার্স।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি