সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কা গেলেন ইমরুল

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী ১৫ মার্চ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোর পি সারা ওভালে নিজেদের শততম টেস্ট ম্যাচটি খেলবে সফরকারী বাংলাদেশ। সে ম্যাচে সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই দেশ ছেড়েছেন ওপেনার ইমরুল কায়েস।

আজ শনিবার দুপুরে শ্রীলঙ্কান এয়ারলাইন্স যোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছেন এ ওপেনিং ব্যাটসম্যান।

স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ও নিজেদের মাইলফলক স্পর্শকারী শততম টেস্টকে সামনে রেখে নিজের খেলার প্রতিশ্রুতি ব্যক্ত করে ইমরুল বলেন, ‘চেষ্টা করবো নিজের সেরা খেলাটি খেলার। আর তাতে যদি দল উপকৃত হয় সেটা আমার জন্যও বড় একটি প্রাপ্তি হবে। ’

ফিটনেসহীনতার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত ১৫ সদস্যের টেস্ট দলে ছিলেন না ইমরুল। তবে বাংলাদেশ ক্রিকেট লিগ দিয়ে নিজের ফিটনেস ফিরে পাওয়ায় দ্বিতীয় টেস্টের জন্য তাকে দলে ডাকেন নির্বাচকরা। ইমরুল শ্রীলঙ্কা পৌঁছানোর পরই দলে থাকা পাঁচ পেসারদের একজন দেশে ফিরে আসার কথা রয়েছে।

জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে বাঁ-পায়ের উরুর ইনজুরিতে পড়েন ইমরুল। এরপর গত ৬ ফেব্রুয়ারি ভারত সিরিজে স্বাগতিকদের ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আবার সেই একইস্থানে ব্যথা পেলে টেস্ট সিরিজে খেলা হয়নি তার।

ভারত থেকে ঢাকা ফিরে পুনর্বাসনের মাধ্যমে সুস্থ হয়ে উঠার পর বিসিএলের চলতি আসরের চতুর্থ রাউন্ড দিয়ে আবার ব্যাট হাতে নেন ইমরুল। দক্ষিণাঞ্চলের হয়ে ব্যাট হাতে তিনি খেলেছেনও দুর্দান্ত ইনিংস। প্রথম ম্যাচে ৩১ রানের ছোট ইনিংস খেললেও পঞ্চমটিতে পূর্বাঞ্চলের বিপক্ষে খেলেছেন ১৩৬ রানের অনবদ্য এক ইনিংস। পরের রাউন্ডেও করেছিলেন হাফসেঞ্চুরি।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি