সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালিয়ে নিতে এমার্জিং কাপ খেলবেন মাশরাফি!

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দল বর্তমানে অবস্থান করছে শ্রীলঙ্কায়। এ সফরে টাইগাররা লঙ্কানদের বিপক্ষে খেলবে তিনটি ওয়ানডে। তবে এখনও দলের সাথে যোগ দেননি টাইগারদের রঙ্গিন পোষাকের দলপতি মাশরাফি বিন মতুর্জা।

ইনজুরি থেকে এখনও পুরপুরি ফিট হয়ে উঠেননি তিনি। গত জানুয়ারীতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বৃদ্ধাঙ্গুলে আঘাত পান তিনি। এরপর টাইগারদের আন্তর্জাতিক ম্যাচ থাকলেও তা সব ছিলো টেস্ট ম্যাচ। তাই বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফির বিন মর্তুজার অভাব বোধ হয়নি।

তবে লঙ্কানদের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে থাকবেন তো মাশরাফি? এমন প্রশ্ন কিছুদিন থেকেই সবার মনে উঁকি দিচ্ছিলো। নিউজিল্যান্ডে ইনজুরিতে পড়ার পর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন বাংলাদেশ অধিনায়ক।

বিসিবির সূত্রমতে, মাশরাফি এখন ৯০% ফিট। শ্রীলংকার বিপক্ষে একদিনের সিরিজে শুরু হতে এখনো প্রায় ২ সপ্তাহ বাকি। তাই, বলায় যায় শ্রীলংকার বিপক্ষে একদিনের ও টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দিবেন মাশরাফি।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে নামার আগে মাশরাফি নিজেকে ঝালাই করে নিতে চাইছেন। এমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে চাইছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এই অনুশীলন ম্যাচ খেলার জন্য নিজে থেকেই আগ্রহ প্রকাশ করেছেন মাশরাফি।

যেহেতু গত দুইমাস ঘরোয়া কিংবা আন্তর্জাতিক কোনো ম্যাচেই অংশ নেননি মাশরাফি। তাই, মাশরাফির খেলতে চাওয়ার অনুরোধ রাখতে যাচ্ছে বিসিবি। পাশাপাশি শ্রীলংকার বিপক্ষে সিরিজের আগে এই অনুশীলন ম্যাচ টাইগার অধিনায়ককে বাড়তি অনুপ্রেরণা যোগাবে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি