সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সকালের শুরুতেই ৩৭ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : পঞ্চম দিনের সকালটা দুঃস্বপ্ন হয়েই এসেছে বাংলাদেশের জন্য। ৬৭ রানের ওপেনিং জুটির পর মাত্র ৩৭ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে মুশফিকুর রহিমের দল। ৫৩ রানে সৌম্য সরকার আউট হওয়ার পর একে একে ফিরেছেন মুমিনুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। মুশফিকুর রহিমই এখন শেষ ভরসা। ২১ রানে অপরাজিত অধিনায়ক চেষ্টা করছেন লিটনকে নিয়ে প্রতিরোধ গড়ার। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১১৩।
শেষ দিনের প্রথম সেশনেরই এখন ঘণ্টা খানেক বাকি। অর্থাৎ বাংলাদেশকে শেষ ৫ উইকেট নিয়ে আড়াই সেশন ব্যাটিং করার চ্যালেঞ্জ নিতে হবে। না হলে আরও একটি টেস্ট পরাজয় অপেক্ষা করছে গলে।

পতনের শুরুটা আসেলা গুনারত্নের করা দিনের দ্বিতীয় বলেই। আউট হলেন সৌম্য সরকার। বলটি মিডল স্টাম্পে পড়ে সৌম্যর অফস্টাম্পে গিয়ে বেল ফেলে দিল। ৫৩ রানে ফিরেছেন সৌম্য। ৪৯ বলের ‘টি-টোয়েন্টি’সুলভ এই ইনিংসে সৌম্য মেরেছেন ৬টি চার ও একটি ছয়।

সৌম্যর বিদায়ের পর মুমিনুল হককে সঙ্গে নিয়ে ১৩ রান যোগ করেন তামিম ইকবাল। কিন্তু জুটিটাকে বড় করতে পারেননি। মুমিনুল ফিরেছেন ১৫ বলে ৫ রান করে দিলরুয়ান পেরেরার বলে এলবিডব্লু হয়ে। রিভিউ নিয়েছিলেন। কিন্তু বাঁচতে পারেননি। মুমিনুল আউট হওয়ার ১২ বল পরেই তামিমও শিকার পেরেরার। তাঁর বলে স্লিপে ক্যাচ নিয়েছেন গুনারত্নে। তামিম আউট হয়েছেন ১৯ রানে।

মুশফিকুর রহিমের সঙ্গে ২১ রান যোগ করেছিলেন সাকিব আল হাসান (৮)। কিন্তু রঙ্গনা হেরাথের বলে লেগ স্লিপে করুনারত্নের হাতে ধরা পড়েছেন সাকিব। হেরাথের এক বল পরেই এলবিডব্লু মাহমুদউল্লাহ। দিনের প্রথম ১৩ ওভারেই বাংলাদেশ তাঁর ব্যাটিংয়ের প্রায় সবটাই সমর্পণ করে দিল!

অবশ্য বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতার চেয়ে কিন্তু লঙ্কান বোলারদের কৃতিত্বটাই বেশি। দুর্দান্ত বোলিং করছেন তাঁরা। এই বোলিংয়ের সামনে আরও ৮৩ ওভার ব্যাটিংয়ে টিকতে পারবে বাংলাদেশ?

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি