সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের পেস আক্রমণে শেষ ওয়ানডে ম্যাচে বিধ্বস্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের ১৮৬ রানের বড় ব্যবধানে হারিয়ে ৩ ম্যাচের সিরিজ হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড।

বৃহস্পতিবার রাতে বার্বাডোজে টস হেরে আগে ব্যাট করে অ্যালেক্স হেলস ও জো রুটের জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৩২৮ রান করে সফরকারী ইংল্যান্ড। হেলস ১১০ এবং রুট ১০১ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে আলজারি জোসেপ ৪টি, জেসন হোল্ডার ৩টি এবং অ্যাশলে নার্স ১টি উইকেট লাভ করেন।

জবাব দিতে নেমে লিয়াম প্লাঙ্কিট ও ক্রিস ওকসের বোলিং তোপে পড়ে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ১৪২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের পক্ষে জোনাথন কার্টার সর্বোচ্চ ৪৬ রান করেন।

ইংলিশদের পক্ষে প্লাঙ্কিট ও ওকস উভয়েই ৩টি করে এবং স্টিফেন ফিন ২টি উইকেট লাভ করেন। এছাড়া বেন স্টোকস ও স্পিনার আদিল রিশদ ১টি করে উইকেট লাভ করেন।

ম্যাচসেরার পুরস্কার পান অ্যালেক্স হেলস। আর ক্রিস ওকস হয়েছেন সিরিজ সেরা।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই