সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ষসেরার পুরস্কার জিতলেন কোহলি-অশ্বিন

news-image

স্পোর্টস ডেস্ক : তৃতীয়বারের মতো বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার পলি উমরিগার জিতলেন ভারতীয় জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। আজ বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন কোহলি।

এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজ সফরে অসাধারণ পারফর্ম করায় দিলীপ সারদেশাই পুরস্কার পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এ নিয়ে দ্বিতীয়বার মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতলেন অশ্বিন। এর আগে ২০১১ সালে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করায় এই পুরস্কার জেতেন তিনি। সেবার দুটি সেঞ্চুরিসহ ১৭টি উইকেট নেন অশ্বিন।

পুরস্কার জেতার প্রতিক্রিয়ায় কোহলি বলেন, ‘গত ১০-১২ মাস অসাধারণ কেটেছে। আমি বলব, ২০১৫ থেকে ২০১৬ সালের শেষ পর্যন্ত আমার জন্য দারুণ ছিল। পরিশ্রম সার্থক হয়েছে আমার।’

৫৬ টেস্টে প্রায় ৫০ গড়ে ৪৪৯১ রান করেছেন কোহলি। ১৬টি সেঞ্চুরি ও ১৪টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। এ ছাড়া ১৭৯ ওয়ানডেতে ৫৩ গড়ে ৭৭৫৫ রান করেছেন ভারতীয় অধিনায়ক। ২৭ সেঞ্চুরিসহ ৩৯টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। ৪৭ টেস্টে প্রায় দুই হাজার রানসহ ১৬৯ উইকেট নিয়েছেন অশ্বিন।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি