সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের আউটের ব্যাখ্যা দিলেন সৌম্য

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের রান তখন ১৪২, উইকেট হারিয়েছে চারটি। ব্যাটিংয়ে নেমেই ওয়ানডে স্টাইলে খেলতে থাকেন সাকিব আল হাসান। অতিরিক্ত আক্রমণাত্মক খেলার ফলটাও হাতেনাতে পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সান্দাকানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি।

এমন বাজে বলে আউট, সাকিবের খেলার ধরন নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। তৃতীয় দিনের খেলা শেষে তা নিয়ে প্রশ্নও ওঠে। অবশ্য দলের অন্যতম সেরা খেলোয়াড়ের পাশেই দাঁড়িয়েছেন ওপেনার সৌম্য সরকার।

বৃহস্পতিবার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে সৌম্য বলেন, ‘সান্দাকানের গুগলি বল সাকিব ভাই বুঝতে পেরেছিলেন। কিন্তু তিনি আনলাকি আউট হয়েছেন। বলটা ভালোভাবে কানেক্ট করতে পারেননি।’

সাকিব ১৯ বলে ২৩ রান করে আউট হন। সাকিব ফিরে যাওয়ার পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি মাহমুদউল্লাহও। মাত্র ৮ রান করে কুমারার বলে বোল্ড হন মিডল অর্ডারের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান। এরপর মাত্র ৫ রান করে লিটন দাসও ফিরে যান প্যাভিলিয়নে।

অভিজ্ঞ ও সেট ব্যাটসম্যানরা একের পর এক ফিরে যাওয়ার পর ফলোঅনে পড়ার শঙ্কা দেখা দিয়েছিল বাংলাদেশ শিবিরে। তবে অধিনায়ক মুশফিকুর রহিমকে যোগ্য সাহচর্য দিয়েছেন উদীয়মান অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেট জুটিতে ১০৬ রান যোগ করে বাংলাদেশের ফলোঅন ঠেকান এ দুজন।

দলীয় ২৯৮ রানে মিরাজ আউট হওয়ার পর স্কোরে আর ১০ রান যোগ হতেই আউট হন অধিনায়ক মুশফিক। দুটি উইকেটই নিয়েছেন লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ। চা-বিরতির পর হেরাথের বলে মুস্তাফিজ আউট হলে ৩১২ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। তাই প্রথম ইনিংসে বাংলাদেশ পিছিয়ে থাকে ১৮২ রানে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী