সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দলকে বিপদে ফেলে রিয়াদ-লিটনের দ্রুত বিদায়

news-image

স্পোর্টস ডেস্ক : তৃতীয় দিনটা স্বপ্নের মতো হলো না টাইগারদের জন্য। যদিও ক্রিকেট অনিশ্চয়তার খেলা, অনেক কিছুই হতে পারে। কিন্তু সত্য এটাই যে, শেষ দুই স্বীকৃত ব্যাটসম্যান মাহমুদ উল্লাহ রিয়াদ এবং লিটন দাস ফিরে গেছেন। তরুণ মেহেদী মিরাজ মুশফিককে কতটা সঙ্গ দিতে পারবেন সেটা অনিশ্চিত। লঙ্কানদের প্রায় ৫০০ রানের জবাবে ৬ উইকেটে ২০০ রান তুলেছে বাংলাদেশ।

সাকিবের বিদায়ের পর দ্রুতই ফিরে যান মাহমুদ উল্লাহ রিয়াদ। তার ব্যাটে রানখরা যেন কাটছেই না। দলীয় ১৮৪ রানে লাহিরু কুমাররা দারুণ এক ইয়র্কারের সরাসরি বোল্ড হয়ে যান ২৬ বলে ৮ রান করা রিয়াদ। মাত্র ৮ রানের ব্যবধানে অধিনায়ক রঙ্গনা হেরাথের প্রথম শিকারে পরিণত হন অনেকদিন পর দলে সুযোগ পাওয়া উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস। হেরাথের বলে গুনারত্নের হাতে ক্যাচ দেন ১৩ বলে ৫ রান করা লিটন।

এর আগে দিনের শুরুতে সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। বাংলাদেশকে আশা দেখাচ্ছিল তার সাবলীল ব্যাটিং। দ্বিতীয় দিনে শেষে ৬৬ রানে অপরাজিত থাকা সৌম্য আজ ১৩৭ বলে ৮ চার এবং ১ ছক্কায় ৭১ রান করে লাকমলের শিকার হন। লাকমলের শর্ট বলটি বিভ্রান্ত করে সৌম্যকে। একটু মনযোগ হারিয়ে ফেলেন তিনি। বলটি ছেড়ে দিতে গিয়েও কী মনে করে আবার পুল করে বসেন। দিলরুয়ান পেরেরা ক্যাচটি তালুবন্দী করতে ভুল করেননি।

সৌম্যর পর আক্রমণাত্বক হতে গিয়ে বাজে বলে উইকেট বিলিয়ে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ১৯ বলে ২৩ রান করে আউট হন। সান্দাকানের বলটি ফাইন লেগ দিয়ে পাঠাতে চেয়েছিলেন তিনি। কিন্তু ব্যাটের কানায় লেগে তা চলে যায় কিপার ডিকাভিলার হাতে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি