,

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সন্ত্রাসী হামলা বাড়িঘর ভাংচুর দুই লক্ষ টাকার মাছ লুট

hamlaবার্তা কক্ষঃউপজেলার কান্দি তায়েবনগর গ্রামে অসহায় দুটি পবিারের বাড়িঘর ভাংচুর করে প্রায় ২ লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যায় সন্ত্রসীরা। এ ঘটনায় ওই দুই পরিবার নবীনগর থানায় (১৮/৬) বুধবার সন্ধ্যায় ১৪৩/৪৪৭/৩৭৯/৫০৬ ধারায় মামলা দায়ের করে। মামলা নং-২২।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভূমিহীন পবন দাস ও সুমন মিয়াকে ১/২০১২-১৩ ও ২/২০১২-১৩ মোকদ্দমায় সরকার ৫২১৮ দাগে ৪৭ শতক ও ৫২১৯ দাগে ৪৬ শতক বন্দোবস্ত দিয়ে বুঝিয়ে দেয়। এর পর থেকেই তাদের পাশ্ববর্তী কাইয়ুম মিয়া, মাহাবুব মিয়া ও আমীল বাহিনী ওই পবন ও সুমনর পরিবারের উপর বিভিন্ন ভাবে অত্যাচার ও নির্যাতন শুরু করে। এ ঘটনায় গত ১০/৯/১৩ইং তারিখে নবীনগর থানায় সাধারণ ডায়েরি করে ওই দুই পরিবার। এতে আরো ক্ষিপ্ত হয় ওই সন্ত্রাসীরা। এরই জের ধরে গত (১৪/৬) মঙ্গলবার বিকেলে তাদের বাড়িঘর ভাংচুর করে এবং বাড়ির পার্শ্বের ডোবাতে পরিবারদুটির লোনের টাকায় চাষকৃত প্রায় ২ লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।
আসহায় পবন দাস ও সুমন মিয়া জানায় সান্ত্রাসীদের পেছনে এলাকার প্রভাবশালীরা থাকায় তারা বার বার আমাদের উপর এই অত্যাচার নির্যাতন চালাচ্ছে। আমরা এর প্রতিকার চাই।
এ ব্যাপারে ওসি রূপক সাহা বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি