সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্যপ্রযুক্তি মামলা: সানির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৬ এপ্রিল

news-image

স্পোর্টস ডেস্ক : তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম লস্কর সোহেল রানা প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।

ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে মামলার তদন্ত প্রতিবেদনের দিন ধার্য ছিল আজ। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াহহিয়া খান তদন্ত প্রতিবেদন দাখিল না করায় সময়ের আবেদন করেন।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম লস্কর সোহেল রানা প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
সানি বর্তমানে এ মামলায় কারাগারে বন্দি রয়েছেন। আগামী ১৫ মার্চ বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে সানির জামিন শুনানির জন্য দিন ধার্য আছে। এ ছাড়া নারী নির্যাতনের আরেকটি মামলা ৯ মার্চ জামিন শুনানির জন্য রয়েছে।

গত ২২ জানুয়ারি সকালে ঢাকার আমিনবাজার এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এ মামলায় একদিনের রিমান্ড ভোগ করেছেন সানি। পরে গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে সানি জামিন চাইলে বিচারক তা নাকচ করে দেন।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি