বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেস্ট র‍্যাঙ্কিংয়ে একধাপ এগোনোর সুযোগ বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : সাদা জার্সিতে নিজেদের নাম লেখানোর পর থেকেই নানা আলোচনা-সমালোচনা সামলাতে হয়েছে বাংলাদেশকে। তবে এবার সুযোগ এসেছে নিজেদের প্রমান করার। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ তে জিতলেই টেস্ট র‍্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের জায়গাটা নিজেদের করে নেবেন মুশফিকুর রহিমরা।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের চেয়ে আট পয়েন্ট (৬৯) পিছিয়ে থেকে, এই মুহূর্তে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৬১। শ্রীলঙ্কার বিপক্ষে যদি ১-০ তে জয় তুলে নেন সাকিব-তামিমরা, সেক্ষেত্রে পয়েন্ট দাঁড়াবে ৭০। নতুন র‍্যাঙ্কিং অনুযায়ী, নয় নম্বরে নেমে আসবে ক্যারিবিয়ান দল। ২-০ তে জিতলে বাংলাদেশের পয়েন্ট আরো দুই বেড়ে, ৭২ হবে।

তবে সিরিজ হারলে খুব একটা প্রভাব পড়বে না বাংলাদেশের উপর। ১-০ তে হারলে আগের পয়েন্টই থাকবে। ২-০ তে হারলে দুই পয়েন্ট কমে ৫৯ হবে। সেক্ষেত্রে নয় নম্বরেই থাকতে হচ্ছে বাংলাদেশকে।

আগামীকাল মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ৭-১১ মার্চ গলে হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট ১৫-১৯ মার্চ, কলম্বোতে হবে সিরিজের দ্বিতীয় এবং বাংলাদেশের শততম টেস্ট।

টেস্ট সিরিজের পর আছে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি। প্রথম ওয়ানডে ২৫ মার্চ (দিবা-রাত্রি), দ্বিতীয় ওয়ানডে ২৮ মার্চ ( দিবা-রাত্রি) এবং তৃতীয় ওয়ানডে ১ এপ্রিল। আর দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৪ ও ৬ এপ্রিল।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ