সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যারিবীয়দের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজ জয়

news-image

স্পোর্টস ডেস্ক : ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে চার উইকেটে হারিয়ে এক সফরকারী ইংল্যান্ড। যার ফলে এক ম্যাচ হাতে রেখেই ২-০তে সিরিজ জিতে নিল তারা।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ক্যারিবীয়রা ইংল্যান্ডের সামনে ২২৫ রানের টার্গেট দিতে সক্ষম হয়। জবাবে ব্যাটিং করতে নেমে জো রুট ও ক্রিস ওকসের দুর্দান্ত ব্যাটিংয়ে ১০ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ইয়ন মরগান বাহিনী।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে জয়ের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। কিন্তু ইংল্যান্ডের ব্যাটিং ভরসা জো রুটের ৯০ রানই ইংলিশদের পথ দেখায়। রুটকে যোগ্য সহযোগিতা করেন পেস বোলিং অলরাউন্ডার ওকস। তিনি ৬৮ রানে অপরাজিত থাকেন। এছাড়া ওপেনার জেসন রয় ৫২ রান করেন।

ক্যারিবীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট পান অ্যাসলে নার্স। আরেক স্পিনার দেবেন্দ্র বিশু দুটি উইকেট পান।

ক্যারিবীয়দের মধ্যে জেসন মোহাম্মদের হাফসেঞ্চুরি ও ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েটের ৪২ রানের সুবাদে দু’শর বেশি করতে পারে স্বাগতিকরা। জনসন কার্টার করেন ৩৯ রান।

লিয়াম প্ল্যাঙ্কেট নেন সর্বোচ্চ তিনটি উইকেট। এছাড়া দুটি করে উইকেট পান স্টিভেন ফিন ও আদিল রশিদ।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি