সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ পর্যন্ত শ্রীলঙ্কা যাচ্ছেন ইমরুল

news-image

 

স্পোর্টস ডেস্ক :সদ্য ঘোষিত শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টের দলেও জায়গা পাননি ওপেনার ইমরুল কায়েস। কিন্তু তখনই শোনা গিয়েছিল, বাংলাদেশের দ্বিতীয় টেস্টের দলে ফেরানো হতেও পারে এই বাঁহাতি ব্যাটসম্যানকে। শেষ পর্যন্ত তা-ই হচ্ছে, দ্বিতীয় টেস্ট শুরুর আগেই তিনি শ্রীলঙ্কায় যাচ্ছেন।

বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এক সূত্রে জানা গেছে, ইমরুলের ফিটনেস দেখে সন্তুষ্ট জাতীয় দলের নির্বাচক কমিটি। তাই বাঁহাতি ওপেনারকে কলম্বোর পি সারা ওভালের দ্বিতীয় টেস্টের জন্য শ্রীলঙ্কায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সব কিছু ঠিক থাকলে আগামী ১১ মার্চ ইমরুলের শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেওয়ার কথা।

গত নিউজিল্যান্ড সফরের শেষ দিকে ঊরুতে চোট পেয়েছিলেন ইমরুল। ভারত সফরের আগে সে ব্যথা সেরে যাওয়ায় একমাত্র টেস্টের দলে সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু ব্যথাটা নতুন করে ফিরে আসায় হায়দরাবাদে সে ম্যাচ শুরুর আগে দেশে ফেরত পাঠানো হয়েছিল এই বাঁহাতি ওপেনারকে। এবার কলম্বোয় শততম টেস্ট খেলতে পারেন কি না এটাই এখন দেখার।

৭-১১ মার্চ গলে হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট হবে ১৫-১৯ মার্চ কলম্বোতে হবে সিরিজের দ্বিতীয় এবং বাংলাদেশের শততম টেস্ট।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই