সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাথান লিওনের ঘূর্ণিতে লণ্ডভণ্ড ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : স্পিনের স্বর্গরাজ্য ভারতে জাদু দেখিয়ে চলছেন অজি স্পিনাররা। প্রথম ম্যাচে স্টিভ ওকেফির জাদুর পর দ্বিতীয় ম্যাচে ভারতের হন্তারক হয়ে দেখা দিয়েছেন আরেক স্পিনার নাথান লায়ন। এখন পর্যন্ত কোহলিদের ৮ উইকেট তুলে নিয়েছেন তিনি। ৭১.২ ওভারে ভারত ১৮৯ রানে অলআউট হয়ে গেছে ভারত। একপ্রান্ত আগলে রেখে একা লড়াই করছেন ওপেনার লোকেশ রাহুল। তিনি শেষ পর্যন্ত ৯০ রান করে নবম ব্যাটসম্যন হিসেবে আউট হন।

ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নামে স্বাগতিক ভারত। দলীয় ১১ রানেই প্রথম উইকেটের পতন ঘটে স্বাগতিকদের। মিচেল স্টার্কের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন অভিনব (০)। আউট হওয়ার আগে তিনি ৭টি বল মোকাবিলা করেছেন। অভিনবর বিদায়ের পর জুটি গড়ার চেষ্টা করেন ওপেনার লোকেশ রাহুল এবং চেতেশ্বর পুজারা। দ্বিতীয় উইকেটে দুজন মিলে ৬১ রানের জুটি গড়ে ফেলেছিলেন। তবে এ সময় ভারতীয় শিবিরে হানা দেয় ‘স্পিন জুজু’। নাথান লায়নের বলে পুজারার (১৭) সহজ ক্যাচ নেন পিটার হ্যান্ডসকম্ব। এটা ছিল কেবল শুরু।

হাফ সেঞ্চুরিয়ান ওপেনার লোকেশ রাহুলের সঙ্গে ১৬ রানের জুটি না গড়তেই বিদায় হন কোহলি। শিকারী সেই নাথান লায়ন। কোহলিকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন তিনি। এরপর তিনি একে একে তুলে নেন আজিঙ্কা রাহানে (১৭), রবিচন্দ্রন অশ্বিন (৭), ঋদ্ধিমান সাহা (১), রবিন্দ্র জাদেজা (৩), লোকেশ রাহুল (৯০) এবং ইশান্ত শর্মার (০) উইকেট।

বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ সমৃদ্ধ ভারতের হয়ে কেবল লড়াই করলেন ওপেনার লোকেশ রাহুল। অসীম ধৈর্য্যের পরিচয় দিয়ে ২০৫ বল খেলে ৯ বাউন্ডারিতে ৯০ রান করেন তিনি। বাকীদের কী অবস্থা তা জানার জন্য দ্বিতীয় সর্বোচ্চ রান জানলেই চলবে। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেছেন করুণ নায়ার। ৬ জনই দুই অংকের ঘরে পৌঁছতে পারেননি। প্রথম ম্যাচের নায়ক স্পিনার স্টিভ ওকেফি ২১ ওভারে মাত্র ৪০ রান দিয়ে এদিন ১ উইকেট পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি