সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসএল ফাইনালে বিজয়সহ আরও ১৫ বিদেশি ক্রিকেটারের তালিকা

news-image

স্পোর্টস ডেস্ক : শেষপর্যন্ত ১৬ জন বিদেশি ক্রিকেটার পেয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) কমিটি যারা লাহোরে ফাইনাল খেলতে রাজি। পাঁচ মার্চ অনুষ্ঠিতব্য আলোচিত ওই ফাইনালে বাংলাদেশের এনামুল হক বিজয় ছাড়াও থাকছেন আরও ১৫ ক্রিকেটার।

সংযুক্ত আরব আমিরাতে বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত করেছে পিএসএল কমিটি। দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু নিরাপত্তা ব্যবস্থার কারণে এখানে ফাইনাল খেলা থেকে সরিয়ে নেন বিদেশি ক্রিকেটাররা। শেষ পর্যন্ত ১৬ জন বিদেশি ক্রিকেটার লাহোরে ফাইনাল খেলতে আগ্রহ জানিয়েছে, যার মধ্যে বাংলাদেশের এনামুল হক বিজয়ও রয়েছেন।

বাকি ১৫ ক্রিকেটাররা হলেন:

এল্টন চিগুম্বুরা (জিম্বাবুয়ে)

পিটার ট্রেগো (ইংল্যান্ড)

রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ)

গ্রায়াম ক্রেমার (জিম্বাবুয়ে)

ক্রেইগ অরভিন (জিম্বাবুয়ে)

জেড উইন্সটন ডার্নব্যাচ (ইংল্যান্ড)

রায়ান ডেন ডেসকাটে (নেদারল্যান্ডস)

মর্নে ভ্যান উইক (দক্ষিণ আফ্রিকা)

রিচার্ড লেভি (দক্ষিণ আফ্রিকা)

আশহার জায়দি (ইংল্যান্ড)

জশুয়া কব (ইংল্যান্ড)

আজহারুল্লাহ (ইংল্যান্ড)

শন আরভিন (জিম্বাবুয়ে)

ক্রিশমার সান্তোকি (ওয়েস্ট ইন্ডিজ)

কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি