বাংলাদেশ মহিলা ফুটবল দলের ম্যানেজার মৌসুমী!

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ মহিলা ফুটবল দল নিয়ে ছবি ‘আমরাও পারি ওভারকাম’ নির্মাণ করবেন পি এ কাজল। ছবিতে দলের ম্যানেজারের চরিত্রে দেখা যাবে নায়িকা মৌসুমীকে।

এরই মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুমতি নিয়েছেন পরিচালক। শুধু তাই নয়, বর্তমান জাতীয় মহিলা ফুটবল দলের কয়েকজন অভিনয়ও করবেন ছবিতে।

মৌসুমী বলেন, ‘আমাদের এখানে স্পোর্টস নিয়ে কম ছবিই হয়। একটা নতুন বিষয়ের ওপর ছবি হচ্ছে, তাই রাজি হয়েছি। ফুটবল আমার প্রিয় খেলা। ছবিটি করতে গিয়ে এই খেলা সম্পর্কে অনেক কিছুই জানতে পারব। ’

পরিচালক বলেন, অনেক দিনের স্বপ্ন এই ছবি। চিত্রনাট্য গোছানো এবং আনুষঙ্গিক কাজ করতে গিয়েই অনেক সময় লেগে গেল। মে মাসের প্রথম সপ্তাহে ছবিটির শুটিং শুরু হবে বলে জানান পরিচালক।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার

মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার চেষ্টা, সরকার গঠনে বিরোধীরা