বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মরগানের সেঞ্চুরিতে এগিয়ে গেল ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড অধিনায়ক হিসেবে ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি—এত দিন এই রেকর্ডে ছিল তিনজনের নাম। চারটি করে সেঞ্চুরি ছিল অ্যান্ডু স্ট্রাউস, অ্যালিস্টার কুক আর এউইন মরগানের। অ্যান্টিগায় কাল মরগান পেছনে ফেলে দিলেন বাকি দুজনকে। ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক হিসেবে করলেন পঞ্চম সেঞ্চুরি। আর অধিনায়কের ঝলমলে সেঞ্চুরির সঙ্গে লিয়াম প্লাঙ্কেট ও ক্রিস ওকসের দুর্দান্ত বোলিং মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেটাও ইংল্যান্ড জিতে নিল ৪৫ রানে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ইংল্যান্ডের করা ৬ উইকেটে ২৯৬ রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো হয়নি। ১২তম ওভারেই ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে জেসন হোল্ডারের দল। দুই ওপেনার ক্রেগ ব্রাফেট ও এভিন লুইসকে ফেরান ক্রিস ওকস। তিন নম্বরে নামা কাইরন পাওয়েলকে জেসন রয়ের ক্যাচ বানান লিয়াম প্লাঙ্কেট। তবে চতুর্থ উইকেটে শাই হোপের (৩১) সঙ্গে ৬৯ ও পঞ্চম উইকেটে জোনাথন কার্টারের (৫২) সঙ্গে ৮২ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজের আশা বাঁচিয়ে রেখেছিলেন জেসন মোহাম্মেদ। কিন্তু দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করে মোহাম্মেদ স্টিভেন ফিনের থ্রোতে রান আউট হলে সেই আশাটা প্রায় শেষ হয়ে যায়। ১৬ বল বাকি থাকতেই ২৫১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। শেষদিকে ১৫ বলে ২১ করে অ্যাশলি নার্স শুধু হারের ব্যবধানটাই কমিয়েছেন। ওকস ও প্লাঙ্কেট দুজনেই নিয়েছেন চারটি করে উইকেট।

এর আগে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডেরও। ৭.২ ওভারেই ২ উইকেট নেই, ফিরে যান জেসন রয় ও জো রুট। এই ধাক্কা সামলে ইংল্যান্ড শেষ পর্যন্ত যে ২৯৬ করল, সেটির জন্য অধিনায়ক মরগানের পাশাপাশি কৃতিত্ব পাবেন স্যাম বিলিংস ও বেন স্টোকস। প্রায় বলের সঙ্গে পাল্লা দিয়েই ফিফটি করেছেন দুজন। শেষদিকে মঈন আলীও খেলেছেন ২২ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস। তবে এরপরেও ২০১৬ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম আগে ব্যাট করে ৩০০-এর নিচে রান করল ইংল্যান্ড। দুই পেসার ওকস ও প্লাঙ্কেট অবশ্য এই রানটাই অনেক বড় বানিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কাছে। ক্রিকইনফো।

সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৫০ ওভারে ২৯৬/৬ (মরগান ১০৭, স্টোকস ৫৫, বিলিংস ৫২; নার্স ২/৫৭)
ওয়েস্ট ইন্ডিজ: ৪৭.২ ওভারে ২৫১ (মোহাম্মেদ ৭২, কার্টার ৫২; প্লাঙ্কেট ৪/৪০, ওকস ৪/৪৭)
ফল: ইংল্যান্ড ৪৫ রানে জয়ী
ম্যান অফ দা ম্যাচ: এউইন মরগান

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ