,

কে হচ্ছেন বার্সার নতুন কোচ

news-image

স্পোর্টস ডেস্ক :ক্যাম্প ন্যুতে আর থাকছেন না এনরিকে। কিন্তু কেন? বিষয়টি নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। অনেকেই বলছেন চ্যাম্পিয়ন লিগে পিএসজির কাছে নাস্তানুবাদ হওয়ার পর ক্লাব কর্তৃপক্ষের চাপে পড়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে এনরিকে বলেন, বার্সেলোনা ছেড়ে যাওয়া খুবই কঠিন সিদ্ধান্ত। তবে আমি অনেক ভেবেই এ সিদ্ধান্ত নিয়েছি। নিজের কাজ ও ভাবনার প্রতি সৎ থাকতে চাই।

এদিকে বার্সার ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমিউ এনরিকের ছেড়ে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এটাই সঠিক সময় সরে যাওয়ার।

এনরিকে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানানোর পর আরও একটি গুঞ্জন চলছে ফুটবল পাড়ায়। কে হচ্ছেন বার্সার পরবর্তী কোচ? নাম শোনা যাচ্ছে অনেকেরই। উত্তরসূরির দৌড়ে আছেন জর্জ সাম্পাওলি, হুয়ান কার্লোস উনজু, লরাঁ ব্লঁ, রোনাল্ড কোম্যানদের মতো তারকা কোচ।

জর্জ সাম্পাওলি বর্তমানে সেভিয়ার কোচের দায়িত্বে আছেন। তার বড় সুবিধা হচ্ছে তিনি দলের সেরা তারকা লিওনেল মেসির স্বদেশি। তাই কোচের দৌড়ে তার নামই সবার আগে আসছে। তাছাড়া চলতি মৌসুমে লা লিগায় দারুণ পারফরম্যান্স করছে সেভিয়া। এমনকি লা লিগায় খেতাবের দৌড়ে টিকে আছে তারা। আর এ কারণেই সাম্পাওলিকে নিয়ে বাড়তি হইচই।

হুয়ান কার্লোস উনজু বর্তমানে বার্সায় এনরিকের প্রধান সহকারী। আর গুঞ্জন শোনা যাচ্ছে এনরিকও নাকি তার নামই প্রস্তাব করেছেন উত্তরসূরি হিসাবে। কোপা দেল রে ম্যাচে সাইডলাইন থেকে দলকে তিনিই নেতৃত্ব দিয়েছেন। কোপা দেল রের ফাইনালে ওঠার পেছনে তার অবদান অনেক বলেই হয়তো তার নামও শোনা যাচ্ছে বেশ জোরেশোরে।

লরাঁ ব্লঁ বার্সেলোনার সাবেক ডিফেন্ডার। ২০১৩-১৫ পিএসজিকে সেরা ফর্মে নিয়ে গিয়েছিলেন তিনি। ওই সময়ে ১১টি ট্রফিও জিতেছিল তারা। তাছাড়া খুবই সম্মানীয় কোচ। তাই তিনি বার্সার কোচ হলে অবাক হওয়ার তেমন কিছুই থাকবে না।

রোনাল্ড কোম্যান বর্তমানে এভার্টনের কোচ। স্পেনেও কোচিংয়ের অভিজ্ঞতা আছে। ভ্যালেন্সিয়ার হয়ে কোপা দেল রেও জিতেছেন এ কোচ। বার্সেলোনায় খেলেছেন, এমনকি সহকারী কোচও ছিলেন। তাই তিনি আছেন সম্ভাব্য কোচের তালিকায়।

উল্লেখ্য, এনরিকের অধীনে এ পর্যন্ত আটটি শিরোপা জিতেছে বার্সেলোনা। এবারের কোপা দেল রের ফাইনালেও উঠেছে তারা। এমনকি সর্বশেষ কাতালানদের জয় ও রিয়াল মাদ্রিদের ড্রয়ে লা লিগার শিরোপা ধরে রাখার লড়াইয়েও ক্লাবটি ভালোভাবেই টিকে আছে। যদিও সে তুলনায় চ্যাম্পিয়ন্স লিগে সুবিধা করতে পারছে না তারা। মহাদেশীয় এই আসরের শেষ ১৬’র প্রথম লেগে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির মাঠে ৪-০ গোলে হেরে ছিটকে পড়ার শঙ্কায় আছে এনরিকের দল।

এই হারটির পর থেকেই চাপে আছেন ১৯৯৬ থেকে ২০০৪ সালে অবসর নেওয়ার আগ পর্যন্ত বার্সেলোনায় খেলা এনরিকের। তাছাড়া বলাবলি হচ্ছে খেলোয়াড়দের কয়েকজনের সঙ্গেও বোঝাপড়া ঠিকমতো যাচ্ছিল না ৪৬ বছর বয়সী স্পেনের সাবেক এই মিডফিল্ডারের।

এনরিকে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত বার্সেলোনা ‘বি’ দলের কোচ হিসেবে কাজ করার পর রোমা ও সেল্টা ভিগোর প্রধান কোচের দায়িত্ব পালন করেন। তারপরই তিন মৌসুমের চুক্তিতে বার্সেলোনার মূল দলের দায়িত্ব নেন। তার চুক্তি ছিল এই মৌসুম পর্যন্তই।

এ জাতীয় আরও খবর

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক