নবীনগরে গণ পিটুনিতে দুইজন নিহত : পড়িবার বলছে পরিকল্পিত হত্যাকান্ড
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে বুধবার(১/৩) রাত ৮টার দিকে গণ পিটুনিতে অবসর প্রাপ্ত বিডিয়ার সদস্য মো: ইয়াছিন (৪০) ও খন্দকার এলামুল হক (৪২) দুইজন নিহত হয়েছে।
পুলিশ সুত্রে জানায়, জগন্নাথপুর গ্রামের সাবেক মেম্বার সেন্টু মিয়ার বাড়িতে ১০/১৫ জনের একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি কালে সেন্টু মেম্বার ও তার পরিবারের আত্মচিৎকারে এলাকাবাসী এসে ডাকাতদের ঘিড়ে ফেলে। এসময় এলাকাবাসীর গনপিটুনিতে ২ জন নিহত হয়। নিহতরা হলেন পার্শ্ববর্তী রসুল্লাবাদ গ্রামের মৃত খন্দকার আবু তাহেরের ছেলে খন্দকার এলামুল হক ওরফে হক্কা ডাকাত(৪২) ও তারই ভাইরাভাই অবসর প্রাপ্ত বিডিয়ার সদস্য শিবপুর ইউনিয়নের কাজলিয়া গ্রামের মৃত জারু মিয়ার ছেলে মো: ইয়াছিন(৪০)।পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
সাবেক ইউপি মেম্বার সেন্টু মিয়া বলেন, হক ডাকাতের নেতৃত্বে ১০/১৫ জন লোক আমার বাড়িতে এসে আমাকে হক ডাকাত নিজে ডেগার ধরে ২ লক্ষ টাকা চায়।এসময় আমার পরিবার ও আমার চিৎকারে এলাকার লোকজন এসে তাদেরকে আটক করে।এরপর আমি অজ্ঞান হয়ে যায়।
নিহত হকের ভাই এনামুল বাশার বলেন,আমার ভাই ডাকাতি করতে যায়নি,মিটিং করতে গিয়েছিল। সেখানে তাদের পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে।
নিহত ইয়াছিন এর স্ত্রী নাছিমা বলেন আমার বোন জামাই এলামুল আমার জামাইকে চুরি হওয়া মটর সাইকেলের মিমাংসার জন্য খবর দেয় আমার জামাই ডাকাত নয় তিনি বিডিয়ার সদস্য ছিলেন ৬ মাস আগে অবসরে আসেন । আমার জামাই ডিসের ব্যাবসা করে।
ওসি ইমতিয়াজ আহম্মেদ পিপিএম বলেন, ডাকাতির প্রস্তুতির সময় এলাকাবাসীর হাতে ২ ডাকাত নিহত হয়। হক ডাকাতের বিরুদ্ধ থানায় খুন, ডাকাতি,মাদকসহ একাধিক মামলা রয়েছে।











