,

ব্রাহ্মণবাড়িয়া কালি মন্দিরের জমি অধিগ্রহন করে উড়াল সড়ক নির্মানের প্রতিবাদে মানববন্ধন

manobbandan11.5.14আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিন কালি মন্দিরের জমি অধিগ্রহন করে উড়াল সড়ক নির্মানের চেষ্টার প্রতিবাদে আজ মানববন্ধন করেছে সনাতন ধর্মালম্বিরা। সকাল ১০টায় দক্ষিন কালিমন্দিরের সামনে শত শত নারী-পুরুষ হাতে হাত ধরে মন্দিরের জমি অধিগ্রহনের প্রতিবাদে মানববন্ধন করে দুই ঘন্টা দাড়িয়ে থাকে। জেলা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান মোল্লা কচি ও সদস্য সচিব জহিরুল হক খোকন সহ বিএপির নেতাকর্মীরা এতে অংশগ্রহন করেন। মন্দির কমিটির সভাপতি প্রদীপ কুমার কর-এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন রক্তদিয়ে হলেও মন্দির ভাংতে দেয়া হবে না। উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়া শহরের যানজট নিরসনে স্থানীয় জনপ্রতিনিধির দাবীর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী এই উড়ালসেতু করার  প্রতিশ্র“তি দেন। সেই অনুসারে এর প্রাথমিক কাজ শুরু হয়।  

 

এ জাতীয় আরও খবর

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল