সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলম্বোর সমুদ্রসৈকতে রাব্বি-মিরাজরা

news-image

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দল এখন শ্রীলঙ্কায়। সোমবারই মুশফিকুর রহীমরা পা রেখেছেন অনিন্দ্য সুন্দর সেই দেশটিতে। এরপর থেকেই টাইগার ভক্তদের মনে উঁকি দিয়ে যাচ্ছে- প্রিয় তারকারা কে কি করছেন? আর এ জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারা সব সময় চোখ রাখেন। তবে তাদের হতাশ করেননি কামরুল ইসলাম রাব্বি। দ্বীপ রাষ্ট্রে পৌঁছে সোমবার রাতে ডিনারের সেলফি ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে পোস্ট করেছেন ডানহাতি এই পেসার।

২-৩ মার্চ মোরাতুয়া ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যে কারণে টাইগাররা রয়েছেন ওয়েস্ট শ্রীলঙ্কায়। সেখানে সোমবার রাতে ডিনারে কিছুটা সময় কাটান তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান ও কামরুল ইসলাম রাব্বি। কালুবোভিলা ওয়েস্ট সমুদ্রসৈকতে খোলা আকাশের নীচে সেই ছবিতে তাদের দেখা যায় খাবার সামনে নিয়ে রাব্বির সেলফিতে।

শ্রীলঙ্কাতে খুব একটা ক্রিকেটের বাইরে সময় কাটানোর সুযোগ নেই ক্রিকেটারদের। কেননা ২ মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে টাইগারদের লঙ্কা মিশন। প্রস্তুতি ম্যাচের তিনদিন পর অর্থাৎ ৭ মার্চ গলে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। শেষ টেস্টটি ১৫ মার্চ শুরু হবে কলম্বোর পি সারা ওভালে। যে ম্যাচ দিয়েছে টেস্টে ক্রিকেটে নিজেদের শততম ম্যাচে মাঠ নামবেন টাইগাররা।

বাংলাদেশের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ২৫ মার্চ ডাম্বুলায়। তার আগে ২২ মার্চ হবে একদিনের একটি প্রস্তুতি ম্যাচ। এদিকে ২৮ মার্চ সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে ডাম্বুলাতেই। তৃতীয় ওয়ানডে ১ এপ্রিল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে।

এদিকে আগামী ৪ ও ৬ এপ্রিল কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপরই টাইগারদের দেশে ফেরার পালা।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি