মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের মেধাবী তরুণদের নিজস্ব শেকড়, দেশ ও মানুষের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেছেন, এমন বাংলাদেশ গড়ার লক্ষ্য রয়েছে, যেখানে প্রত্যেক তরুণ সমান সুযোগ নিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় ক্রাউন প্লাজা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
মাহ্দী আমিন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি ও বৈজ্ঞানিক উদ্ভাবনের কারণে বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। এ পরিস্থিতিতে শুধু ভালো ফলাফল অর্জন করাই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের চিন্তাশক্তি, সৃজনশীলতা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতাও গড়ে তুলতে হবে।
তিনি তরুণদের প্রচলিত চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু উদ্ভাবন এবং কঠিন সমস্যার সমাধানে এগিয়ে আসার পরামর্শ দেন। একই সঙ্গে ভবিষ্যতে বিজ্ঞানী, গবেষক, উদ্যোক্তা ও উদ্ভাবক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা প্রমাণের পাশাপাশি দেশের জন্য অবদান রাখার মানসিকতা থাকতে হবে। বিশ্ব থেকে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হবে, তবে দেশের মাটি, মানুষ ও শেকড়ের সঙ্গে সম্পর্ক অটুট রাখতে হবে।
বাংলাদেশি তরুণদের আন্তর্জাতিক সাফল্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের তৈরি পোশাক যেমন বিশ্ববাজারে পরিচিতি পেয়েছে, তেমনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়েও বাংলাদেশিরা নিজেদের অবস্থান তৈরি করছেন। নতুন প্রজন্মও বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে মাহ্দী আমিন বলেন, একটি স্বীকৃতি সাফল্যের শেষ ধাপ নয়; বরং নতুন লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ভালো ফলাফলের পাশাপাশি সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে শিক্ষার্থীদের মধ্য থেকেই আন্তর্জাতিক মানের বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক, উদ্যোক্তা ও চিন্তাবিদ তৈরি হতে পারেন। এজন্য বড় স্বপ্ন দেখার পাশাপাশি কঠোর পরিশ্রম, সাহস ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট, ব্রিটিশ কাউন্সিল এবং ব্রিটিশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, ডেভেলপমেন্ট কাউন্সেলর মার্টিন ডসন এবং সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিনিধিরা।

এ জাতীয় আরও খবর

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট

সংকটের মুহূর্তে রান করাই আমার লক্ষ্য: লিটন

নেতানিয়াহুর বিরুদ্ধে গোপনে আরব দলগুলোর সহযোগিতা চাওয়ার অভিযোগ

ঘূর্ণিঝড় ‘আকভান’ শক্তিশালী হচ্ছে, সম্ভাব্য আঘাত অন্ধ্রপ্রদেশে