শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি অর্থ ব্যয় ছাড়াই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তিনটি টার্মিনালের ছাদে বড় পরিসরে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
প্রকল্পের আওতায় টার্মিনাল-১, টার্মিনাল-২ এবং অভ্যন্তরীণ টার্মিনালের প্রায় ২ লাখ ১০ হাজার বর্গফুট ছাদে সোলার প্যানেল বসানো হবে। এসব প্যানেল থেকে আনুমানিক ২ হাজার ১০০ কিলোওয়াট পিক (কিলোওয়াটপিক) বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংস্থাটির ৩২১তম বোর্ডসভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়ন করা হবে ‘ওপেক্স’ মডেলে। এ পদ্ধতিতে সোলার সিস্টেম স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের যাবতীয় ব্যয় বহন করবে নির্বাচিত বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান। ফলে এ কাজে সরকারি বাজেট থেকে সরাসরি অর্থ ব্যয় করতে হবে না। উৎপাদিত বিদ্যুতের ব্যবহার ও মূল্য চুক্তির শর্ত অনুযায়ী সমন্বয় করা হবে।
এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, সরকারি অর্থায়ন ছাড়া বেসরকারি বিনিয়োগে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন বিমানবন্দরের বিদ্যুৎ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিবেশবান্ধব বিমানবন্দর ব্যবস্থাপনার ভাবমূর্তি উন্নত হবে।
বেবিচক সূত্রে জানা গেছে, ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ ২০২৬’ এবং সংশ্লিষ্ট নীতিমালার আওতায় প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। সার্ভিস প্রোভাইডার নির্বাচন ও অন্যান্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সোলার সিস্টেম স্থাপনের কাজ এগিয়ে নেওয়া হবে।
উল্লেখ্য, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টদের আশা, শাহজালাল বিমানবন্দরের এই উদ্যোগ সফল হলে দেশের অন্যান্য বিমানবন্দরেও সৌরবিদ্যুৎ ব্যবহারের পথ আরও প্রসারিত হবে।

এ জাতীয় আরও খবর

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

সংকটের মুহূর্তে রান করাই আমার লক্ষ্য: লিটন

নেতানিয়াহুর বিরুদ্ধে গোপনে আরব দলগুলোর সহযোগিতা চাওয়ার অভিযোগ

ঘূর্ণিঝড় ‘আকভান’ শক্তিশালী হচ্ছে, সম্ভাব্য আঘাত অন্ধ্রপ্রদেশে

শিশু রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু