বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন ত্বরান্বিত করতে জাতিসংঘের দুটি গুরুত্বপূর্ণ সংস্থা ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
সোমবার (১৬ নভেম্বর) জাতিসংঘ সদরদপ্তরে সংস্থা দুটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক কান্নি উইগ্নারাজার সঙ্গে আলোচনায় বাংলাদেশের এলডিসি উত্তরণ-পরবর্তী প্রস্তুতি, অর্থনৈতিক সংস্কার এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়নের বিষয় গুরুত্ব পায়।
এ সময় জহির উদ্দিন স্বপন দেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, রপ্তানি পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সহজ করা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে কারিগরি সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
জবাবে কান্নি উইগ্নারাজা এসব ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বাণিজ্যিক আইন আধুনিকায়ন ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতার আশ্বাস দেন।
অন্যদিকে ইউএনএফপিএর কর্মসূচি বিভাগের উপপরিচালক সোয়োলতুয়া বায়ারার সঙ্গে বৈঠকে জনসংখ্যা গবেষণা, নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ এবং গবেষণাভিত্তিক নীতিনির্ধারণে সহযোগিতা বাড়ানোর অনুরোধ জানান উপদেষ্টা।
বৈঠকে মাতৃস্বাস্থ্য, প্রজননস্বাস্থ্য, ধাত্রীসেবা সম্প্রসারণ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং রোহিঙ্গা নারীদের সহায়তায় ইউএনএফপিএর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন বায়ারা। ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণের আশ্বাসও দেন তিনি।
এ ছাড়া সংসদীয় কমিটির সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং সরকারের কর্মকাণ্ডে কার্যকর জবাবদিহি নিশ্চিত করতে চলমান কর্মসূচিগুলো আরও যুগোপযোগী করার প্রস্তাব দেন জহির উদ্দিন স্বপন। উভয় সংস্থার প্রতিনিধিরা এ প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেন।
বৈঠকে জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হকসহ দুই সংস্থা ও বাংলাদেশের স্থায়ী মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট

সংকটের মুহূর্তে রান করাই আমার লক্ষ্য: লিটন

নেতানিয়াহুর বিরুদ্ধে গোপনে আরব দলগুলোর সহযোগিতা চাওয়ার অভিযোগ

ঘূর্ণিঝড় ‘আকভান’ শক্তিশালী হচ্ছে, সম্ভাব্য আঘাত অন্ধ্রপ্রদেশে