ডেমো ট্রেনের স্টপিজ তুলে নেয়ায় কসবায় যাত্রীদের দূর্ভোগ

dimo trainবার্তা কক্ষঃভোর ৪.৫৫ মিনিটে আখাউড়া থেকে ছেড়ে আসা কুমিল্লা অভিমুখী ডেমো আপ ট্রেনের স্টপিজ কসবা রেল ষ্টেশন থেকে তুলে নেয়ায় যাত্রী সাধারণের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীর দূর্ভোগের কথা চিন্তা করে পুনরায় কসবা রেল ষ্টেশনে ডেমো ট্রেনের স্টপিজ দেয়ার জন্য রেলের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে। এদিকে কসবা রেল ষ্টেশনে নোটিশের মাধ্যমে জন সাধারণকে অবহিত করা হয় যে, রেলের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত ১৫ জুন থেকে ডেমো আপ ট্রেনের স্টপিজ তুলে নেয়া হয়েছে। ফলে জন সাধারণের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। উল্লেখ্য সকালে কুমিল্লার দিকে যাওয়ার একটি জালালাবাদ লোকাল ট্রেন কসবা ষ্টেশনে স্টপিজ থাকলেও যথা সময়ে ট্রেনটি যাতায়াত না করায় ঘন্টার পর ঘন্টা যাত্রী সাধারণকে বসে থেকে চরম দূর্ভোগ পোহাতে হয়। ডেমো ট্রেনের মাধ্যমে এলাকার জনগণের দূর্ভোগ অনেকটা লাঘব হয়েছিল।
এ ব্যাপারে কসবা রেল ষ্টেশনের সহকারী ষ্টেশন মো: আব্দুল জব্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ডেমো আপট্রেনের স্টপিজ তুলে নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা