শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুদের মেধা বিকাশে খেলাধুলা অত্যন্ত প্রয়োজন- জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী

br sp 16-6-14বার্তা কক্ষঃসোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠে পৌর ক্লাষ্টারের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০১৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও খেলার উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী। সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পিটিআই এর সুপারিনটেনডেন্ট জেসমিন খানম, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট মোছাঃ ফাহমিদা খাতুন, ৮নং ওয়ার্ডের পৌর কাউন্সিলার এডঃ শাহ আলম প্রমুূখ। খেলায় উদ্বোধনী বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী বলেন, শিশুদের মেধা বিকাশে খেলাধুলা অত্যন্ত প্রয়োজন। তাই বর্তমান সরকার সারাদেশে সকল প্রাথমিক বিদ্যালয়ে দুইজন মহা মানব বঙ্গবন্ধু ও বঙ্গমাতার নামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের আয়োজন করেছে। এটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এই ফুটবল খেলাটি আমাদের ধরে রাখতে হবে। ছোট ছোট শিশুরাই আমাদের ভবিষ্যৎ, তারা একদিন বড় হয়ে দেশের সম্মান বয়ে আনবে। তাই তাদেরকে আমাদের উৎসাহ দিতে হবে। উদ্বোধনী খেলায় পৌর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের দল ১-০ গোলে পিটিআই সংলগ্ন পরিক্ষণ প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের দলকে পরাজিত করে।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ