শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কৃষকরা দুঃসাহসিক

riceee॥ মোঃ রাসেল মিয়া ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃষক সমাজ দুঃসাহসিক পদক্ষেপ গ্রহণ করেছে। এই জেলার তুলনামূলক উচ্চ জমির কৃষকগণ চলতি ইরি বোরো মওসুম শেষে ধান গোলায় তুলার পর আমন আউসের অপেক্ষায় না থেকে অধিক ফসলের আশায় আবারো ইরি রোপন করেছে। চৈত্র মাসে ইরি ধান কর্তন শেষ হওয়ার সাথে সাথে বীজতলা সৃষ্টি করে ফেলে। আবহাওয়া অনুকুলে থাকায় বন্যা কিংবা অতি বর্ষার আশংকা নেই মনে করে কৃষকরা অতিরিক্ত হিসেবে ইরি ধানের চারা রোপন করে ফেলেছে। সদর উপজেলার নরসিংসার, কালিসীমা, পৈরতলা, তারুয়া, খাকচাইল, বড় হরণ, নাটাই, বিরাসার, অষ্টগ্রাম, আন্দিদিল, নাওঘাট, পুথাই, পশ্চিমাঞ্চলের বড়াইল, চিলিকুট, সাদেকপুর, খোলাপাড়া, দক্ষিণাঞ্চলের মাছিহাতা, চান্দপুর, উরশিউড়া, রামরাইল, সুলতানপুর, বিজেশ্বর, উলচাপাড়া এলাকার শতশত কৃষক বিআর ২৮ বিআর ২৯ চারা রোপন করেছে। সরেজমিনে দেখতে গিয়ে কৃষকের সাথে কথা বলে জানা যায়, যদি বন্যা না হয় তা হলে প্রতি কানি জমিতে ২০ মন ধান হবে। এই ধানের চারা রোপন থেকে কর্তন পর্যন্ত আগের ফসলের অর্ধেক উৎপাদন ব্যয় হবে। দ্বিতীয় বার প্রতি কানি খরচ হচ্ছে প্রায় ৫ হাজার টাকা উৎপাদন হবে ২০ মন ধান। ব্যয় কম হওয়ার কারণ হলো এই ফসলে সেচ সুবিধা লাগছে না। জমি তৈরীতে আগাছার জামেলা নেই। এই রোপিত চারাগুলোতে উৎপাদিত ধান শ্রাবণ মাসে কর্তন করা হবে। যে সকল কৃষক বন্যার ভয়ে ইরি রোপন করেনি জমি দেখে তারা আফসোস করছে। এই অতিরিক্ত ফসলটি কৃষক ঘরে তুলতে পারলে আগামীতে শতভাগ কৃষক ইরি চাষ করবে।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ