শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কালশিতে জড়ো হচ্ছে রাজধানীর ১৬ ক্যাম্পের বিহারিরা

campeরাজধানীর বিভিন্ন এলাকার ১৬টি ক্যাম্প থেকে বিহারীরা মিরপুরের কালশিতে জড়ো হচ্ছে ।চলমান প্রতিবাদকে তীব্রতর করতেই ঐক্যবদ্ধ হচ্ছে বলে জানা গেছে।রোববার দ্বিতীয় দিনে সড়ক অরোধ, অগ্নিসংযোগ এবং প্রতিবাদ মিছিলেও মিরপুরের বাইরের ক্যাম্পের বিহারিরা ছিল।কয়েকজন বিহারি পিকেটারের সঙ্গে কথা বলে জানা গেছে তারা মোহাম্মদপুর থেকে এসে মিরপুরে মিছিল-পিকেটিং করেছে।পিকেটার হাসান খান জানান, তিনি মোহাম্মদপুরের টাউনহল সংলগ্ন বিহারি ক্যাম্প থেকে মিরপুরে পিকেটিং করতে গেছেন।তিনি রোববার সকাল থেকে সেখানে আছেন।শনিবারও ছিলেন।তবে রাতে বাসায় গিয়েছিলেন।মোহাম্মদপুরের অপর এক বিহারি ইব্রাহীম জানান, ‘পুড়িয়ে হত্যা করার বিচার করতে হবে। এ দাবি না মানা পর্যন্ত মিরপুরেই থাকবো।’


এরকম শত শত বিহারি দলগত এবং পৃথকভাবে মিরপুরের কালশিতে অবস্থান নিয়েছেন।


উল্লেখ্য, শনিবার সকালে এক হামলায় আগুনে পুড়ে ৯ বিহারির মৃত্যু হয়। অপর একজন মারা যায় পুলিশের গুলিতে। এতে পুলিশের সঙ্গে তাদের থেমে থেমে সংঘর্ষ হয়।


 

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান